' মার্কিন যুক্তরাষ্ট্রের আর বিশ্বের বড় ক্ষতি করেছে চিন ', ফের তোপে পারদ চড়ালেন ট্রাম্প
' মার্কিন যুক্তরাষ্ট্ররে আর বিশ্বের বড় ক্ষতি করেছে চিন ', ফের তোপে পারদ চড়ালেন ট্রাম্প
ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চিনের বিরুদ্ধে পারদ চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা পরিস্থিতি নিয়ে চিনের বিরুদ্ধে তাঁর ক্ষোভ অনেক আগের। তারও আগে চিন ,আমেরিকা দুই সুপার পাওয়ারের মধ্যে বাণিজ্যিক সংঘাত দেখা দেয়। এমন পরিস্থিতিতে এদিন ফের সুর চড়ালেন ট্রাম্প।

ট্রাম্পের টুইট
এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একটি টুইট বার্তায় জানিয়েছেন, চিন,মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ক্ষতি করেছে। শুধু তাই নয়, বিশ্বেরও অনেক বড় ক্ষতি করে দিয়েছে চিন। উল্লেখ্য, চিন সম্পর্কে নিজের অবস্থান থেকে আরও যে তিনি দিন দিন আগ্রাসী হচ্ছেন , তা এদিনও স্পষ্ট করলেন ট্রাম্প।

এর আগে , চেনা সুরে তোপ
এর আগে, ডোনাল্ড ট্রাম্প সাফ ভাষায় জানিয়েছেন, বিশ্বে করোনা নিঃসাড়ে ছড়ানোর জন্য সম্পূর্ণ দায়ী চিন। তাঁর ইঙ্গিত, যে মাস্ক, ও সার্জিক্যাল মেডিসিনের জিনিসপত্র তৈরি এখন আমেরিকায় হচ্ছে, তা আগে আমেরিকার বাইরে তৈরি হত। বিশেষত চিনে। আর সেই চিন থেকেই করোনা এসেছে। উল্লেখ্য, করোনা আর চিনের ব্যবসায়িক স্বার্থসিদ্ধির দিকটিতে খোঁচা দিতে এদিন ছাড়েননি আমেরিকার প্রেসিডেন্ট।

চোখে ধুলো দেওয়ার প্রবণতা রয়েছে চিনের
এদিন ট্রাম্প বলেন, ' চিনের গোপনীয়তা, চোখে ধুলো দেওয়া আর পরে ঘটনা ধামা চাপা দেওয়ার জন্যই গোটা বিশ্বে ছড়িয়েছে করোনা। চিন গোটা পরিস্থিতির জন্য দায়ী।' এভাবেই চিনকে তোপ দাগেন ট্রাম্প।

ভারতের পাশে আমেরিকা
করোনার পাশপাশি, লাদাখ পরিস্থিতি নিয়েও চিনকে তুলোধনা করতে ছাড়েনি ট্রাম্প সরকার। লাদাখ আবহে , ট্রাম্প সরকার জানিয়েছে, চিন যা করছে তা সেদেশের কমিউনিস্ট পার্টির ঘরানা। এই আগ্রাসন চিনা কমিউনিস্ট পার্টির মনোভাব থেকেই এসেছে।












Click it and Unblock the Notifications