ট্রাম্পের হামলাকারী টমাস ক্রুকস স্কুলে নিগ্রহের শিকার হত? আর কী জানা গিয়েছে?
ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালিয়েছিল মাত্র ২০ বছরের টমাস ক্রুকস। আততায়ীর গুলিতে রক্তাক্ত ট্রাম্প। একজন মারা গিয়েছেন। আরও দুজন গুলিতে জখম। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মারা গিয়েছে টমাস ক্রুকসও।
পেনসিলভেনিয়ার ওই ঘটনা জুড়ে চর্চা চলছে আন্তর্জাতিক রাজনীতিতে৷ কেন এমন কাজ করল টমাস ক্রুকস? সেই প্রশ্ন বার বার ঘুরেফিরে আসছে৷ তদন্তকারীরা টমাসের যে সব তথ্য পাচ্ছে, তাও চমকে দেওয়ার মতো। স্কুলের কৃতি ছাত্র ছিল সে। নিতান্তই শান্ত স্বভাবের।

সেই ছেলে কীভাবে গুলি চালাতে পারে? তাও আবার ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে? সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে৷ তার স্কুলের প্রাক্তন বন্ধুরাও এই ঘটনায় হতবাক। টমাস স্কুলে শান্ত স্বভাবেরই ছিল। কোনও ঝগড়া, বিবাদ তাকে করতে দেখা যেত না। প্রায়শই তাকে একাই দেখা যেত।
টমাস চাপা স্বভাবের ছিল। এমনটাই অনুমান তার প্রাক্তন সহপাঠীদের। টমাস নিজে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আলোচনা করছে। বা রাজনৈতিক আলোচনায় অংশ নিয়েছে। এমন কোনও ঘটনার কথা মনেও করতে পারেনি তারা।
জেসন কোহলার নামে এক প্রাক্তন সহপাঠী আবার অন্য কথা বলছে। টমাসকে স্কুলে প্রায়ই উত্যক্ত করা হত? তাকে মারধর করাও হয়? টমাস কেবলই চুপচাপ থাকত। কিন্তু তাকে মারধর করা হত! টমাস ক্রুকসকে তার পোশাকের জন্য মজা করা হয়েছিল। তাকে পোশাকের জন্যও হেনস্থা করা হত।
টমাস ক্রুকসের প্রতিবেশীরাও এই ঘটনায় হতবাক। এলাকাতেও সে মুখচোরা ছিল বলে খবর৷ টমাস একটি নার্সিংহোমে কাজ করত। সেই সংস্থার কর্মীরাও এই ঘটনা শুনে হতবাক৷
ঘটনার পর, তদন্তকারীরা ক্রুকসের গাড়িতে একটি সন্দেহজনক ডিভাইস খুঁজে পেয়েছেন। সেটি প্রযুক্তিবিদরা খতিয়ে তথ্য উদ্ধারের কাজ করছেন। ডিভাইস প্রমাণ হিসাবে সংগ্রহ করা হয়েছে। ক্রুকসের ফোন খোঁজা হচ্ছে।
যে বন্দুক থেকে গুলি ছোঁড়া হয়, সেটি তার বাবার। বাবা ম্যাথু ক্রুকস পেশায় মনোবিদ৷ টমাসের নামে আগে কোনও পুলিশের খাতায় অভিযোগও ছিল না। তাও জানা গিয়েছে।
টমাস নিজে রিপাবলিকান ছিল৷ সরকারি ভোটার রেকর্ডে সেই তথ্যই পাওয়া গিয়েছে। তবে বেশ কয়েক বছর আগে একটি সংস্থাকে ১৫ ডলার দিয়েছিল সে। সেই সংস্থা রাজনৈতিক দলের জন্য অর্থ সংগ্রহ করে। এই কথা জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications