বাংলাদেশের বগুড়ায় রথযাত্রায় মর্মান্তিক পরিণতি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৫, আহত কমপক্ষে ৫০
বাংলাদেশের বগুড়ার সেউজগাড়িতে রথযাত্রায় মর্মান্তিক পরিণতি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৫০ জন। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আসঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, মৃতরা হলেন, অলোক সরকার (৪০), অতশী রানি (৪০), রঞ্জিতা মহান্ত (৬০) এবং নরেশ মহান্তো (৬৫)। অপর একজনের নাম সবিতা বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবছরের মতো এইবছরও বিকেল পাঁচটায় বগুড়ার সেউজগাড়ির ইস্কন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। প্রচুর মানুষ ওই রথযাত্রায় অংশ নিয়েছিলেন। কেউ রথে চড়ে, কেউবা দড়ি ধরে ছিলেন।
রথযাত্রা শুরুর প্রায় ১৫ মিনিট পরে রথটি সেউজগাড়ির আমতলায় পৌঁছলে রথের ওপরের ধাবত গম্বুজটি হাইভোল্টেজ ওভারহেড তারের সংস্পর্শে চলে আসে এবং আগুন ধরে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া পুরুষ ও মহিলাদের জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এবং মহঃ আলি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এবং মহঃ আলি জেলা হাসপাতাল থেকে যথাক্রমে চারজন ও একজনের মৃত্যুর খবর জানানো হয়। জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন পঁয়ত্রিশ জন। এঁদের মধ্যে দুইজনকে আইসিইউতে রাখা হয়েছে।
এদিকে রথযাত্রায় এই পরিণতিতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ঘটনার তদন্তে কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি।
প্রতিবছরেই জগন্নাথের রথযাত্রা বগুড়ার সেউজগাড়ি থেকে শুরু হয়ে বনানী শিব মন্দিরে পৌঁছে একই এলাকায় ফিরে আসে। কিন্তু এবার বনানীতে পৌঁছনোর আগেই রথটি আমতলায় হাইভোল্টেজ ওভারহেড তারের সংস্পর্শে চলে আসে।
মূলত, রথের ওপরে থাকা অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন। কেউ কিছু বুঝে ওঠার আগেই রথটি ভেঙে পড়ে। রথের আগে-পিছনে থাকা জনতা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন। যে কারণে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়। পরেই তাঁরাই ফিরে এসে আহতদের হাসপাতালে নিয়ে যান।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications