এই নিয়ে চতুর্থবার, ফের করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো
এই নিয়ে চতুর্থবার, ফের করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো
ফের করোনা ভাইরাসে আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। এই নিয়ে চতুর্থবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন তিনি। করোনা সংক্রমণে ব্রাজিল দ্বিতীয় স্থানে রয়েছে গোটা বিশ্বে। যদিও প্রেসিডেন্ট জানিয়েছেন করোনা পজিটিভ হলেও তিনি এখনও সম্পূর্ণ সুস্থ। ভাইরাসে আক্রান্ত হওয়ায় সামান্য কিছু উপসর্গ রয়েছে তাঁর।

ফুসফুসে কোনও সংক্রমণ এখনও পর্যন্ত হয়নি প্রেসিডেন্টের। জেইর নিজেই জানিয়েছেন তাঁর ফুসফুসের এক্স রে হয়েছে। এবং রিপোর্ট ভাল এসেছে। করোনা সংক্রমণ শুরু দিকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপরে সামাজিক দূরত্ব বিধি মানার কোনও বালাই ছিল না তাঁর। প্রায়ই নিজের সমর্থকদের সঙ্গে হাত মেলাতে দেখা যেত তাঁকে।
করোনা সংক্রমণে এখন বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশের সত্তর শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যেই ৬৫,০০০ ব্রাজিলিয়ানের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। প্রায় সাড়ে ১০ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত ব্রাজিলে। মৃত্যুর হার এতোটাই বেশি যে কবর দেওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না।












Click it and Unblock the Notifications