US-India Deportees: দশ দিনে তৃতীয়বার! ১১২ অবৈধ অভিবাসীকে নিয়ে অমৃতসরে নামল মার্কিন সামরিক বিমান

US-India Deportees: ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে (Illegal Indian Immigrants) নিয়ে অমৃতসরে (Amritsar) নামল আমেরিকার তৃতীয় বিমান। রবিবার রাত ১০টা নাগাদ অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মার্কিন বায়ু সেনার সি-১৭ বিমান। গত ১০ দিনে এই নিয়ে তিনবার অবৈধ অভিবাসীদের ফেরাল আমেরিকা।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ১১২ জন অভিবাসীর মধ্যে ৪৪ জনই হরিয়ানার। ৩৩ জন গুজরাটের বাসিন্দা ও ৩১ জন পঞ্জাবের বাসিন্দা রয়েছেন। উত্তরপ্রদেশের ২ বাসিন্দা ফিরেছেন। এছাড়াও উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের ১ জন করে বাসিন্দা ফিরেছেন এবারে। অমৃতসরের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের সঙ্গে দেখা করতে আসেন তাদের স্বজনরা।

USA

বিমানবন্দরে নেমে যাবতীয় পরিচয়পত্র যাচাই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সেরে তবেই বাইরে যেতে পারবেন অভিবাসীরা। রাত ১০টা বেজে ৩ মিনিটে বিমান অবতরণ করে। সূত্রের খবর, অভিবাসীদের ঘরে ফেরার জন্য গাড়ির ব্য়বস্থা করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে। শনিবার দ্বিতীয় দফার বিমানে অভিবাসীরা ফিরেছিলেন। রবিবারই নামল তৃতীয় বিমান।

দ্বিতীয় দফাতে শনিবার ৯০ ঘণ্টা দেরিতে রাত ১১টা ৩৫ মিনিটে অমৃতসরের বিমানবন্দরে ১১৬ জন ভারতীয় অভিবাসীদের নিয়ে অবতরণ করে মার্কিন সামরিক সি-১৭ বিমান। দ্বিতীয় দফায় যে অভিবাসীদের ফেরানো হয়েছে তাদের মধ্যে ৬৫ জন পঞ্জাবের বাসিন্দা। হরিয়ানার বাসিন্দা ৩৩ জন। গুজরাটের বাসিন্দা ৮ জন। উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের ২ জন করে এবং হিমাচল প্রদেশ ও জম্ম-কাশ্মীরের ১ জন করে রয়েছেন।

প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও অবৈধ অভিবাসীদের শেকল বেঁধে, হাতকড়া পরিয়েই দেশে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ। পঞ্জাবের হোসিয়ারপুর জেলার কুরালা কালান গ্রামের বাসিন্দা দলজিৎ সিং। তাঁর অভিযোগ, পায়ে শেকল বেঁধে হাতে হাতকড়া পরিয়ে গোটা যাত্রায় আসতে বাধ্য করা হয়েছে অভিবাসীদের। এমনকী শিখ যুবকদের মাথায় পাগড়িও পুড়তে দেওয়া হয়নি বলে দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+