ডিসেম্বরে ২ লক্ষের বেশি ‌কোভিড মৃত্যু হতে পারে ইউরোপে, সতর্ক করল হু

ডিসেম্বরে ২ লক্ষের বেশি ‌কোভিড মৃত্যু হতে পারে ইউরোপে, সতর্ক করল হু

করোনার তৃতীয় ওয়েভ আসার আশঙ্কা ক্রমশঃ জোরালো হচ্ছে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে যে ১ ডিসেম্বরের মধ্যে আরও ২৩৬,০০০ জন মানুষ করোনায় মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে ইউরোপে। হু–এর সতর্কবার্তা দেওয়ার পেছনে এই মহাদেশে বাড়তে থাকা সংক্রমণ ও স্থিতিশীল ভ্যাকসিনের হার মূলত দায়ী।

ডিসেম্বরে বাড়তে পারে মৃত্যু

ডিসেম্বরে বাড়তে পারে মৃত্যু

এই দেশের গোটা অঞ্চলজুড়ে ডেল্টা ভ্যারিয়ান্টের কারণে সংক্রমণের হার ক্রমশঃ বেড়েছে বিশেষ করে যাঁদের টিকাকরণ করানো নেই। হু জানিয়েছে যে দরিদ্র দেশগুলি, বিশেষ করে বলকান, ককেশাস ও মধ্য এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যাও সেখানে বাড়ছে। হু-এর ইউরোপের ডিরেক্টর হানস ক্লুগ সোমবার বলেছেন, '‌গত সপ্তাহে, এই অঞ্চলে মৃত্যুর সংখ্যা ১১ তাংশ বৃদ্ধি পেয়েছে, আর তাই মনে করা হচ্ছে ১ ডিসেম্বরের মধ্যে এই ইউরোপে ২৩৬,০০০ মৃত্যুর সম্ভাবনা রয়েছে।'‌ তিনি আরও বলেন, '‌এখনও পর্যন্ত ইউরোপে ১৩ লক্ষ জনের মৃত্য হয়েছে এবং ৬ কোটি ৪০ লক্ষ নিশ্চিত করোনা কেস রিপোর্ট হয়েছে। হু ইউরোপের ৫৩ টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৩৩ টি রাষ্ট্র গত দুই সপ্তাহে ১০ শতাংশের বেশি করোনার মামলা রিপোর্ট করেছে।'‌ মহাদেশ জুড়ে উচ্চ সংক্রমণ হার '‌গভীর উদ্বেগজনক'‌, বিশেষ করে বেশ কয়েকটি দেশে অগ্রাধিকার জনসংখ্যায় কম টিকাকরণ হয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে ঝুঁকি অনেকটাই র‌য়েছে।

 ইউরোপের টিকাকরণ

ইউরোপের টিকাকরণ

একদিকে হু-এর ইউরোপ অঞ্চলের অর্ধেক মানুষ সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড হলেও বাদবাকি অঞ্চলে টিকাকরণ খুব ধীরগতিতে হচ্ছে। ক্লুগ বলেছেন, '‌গত ৬ সপ্তাহে, টিকাকরণের হার ১৪ শতাংশ হ্রাস পেয়েছে, যার মধ্যে কিছু দেশে ভ্যাকসিন সরবরাহের অভাব দেখা দিয়েছে এবং অন্যান্য জায়গায় টিকা নেওয়ার ক্ষেত্রে উদাসীনতা দেখা দিয়েছে।'‌ হু জানিয়েছে, ইউরোপের নিম্ন ও নিম্ন-মধ্য উপার্জনকারী দেশের মাত্র ৬ শতাংশ নাগরিক সম্পূর্ণভাবে টিকা পেয়েছেন। আর কিছু দেশে ১০ জন স্বাস্থ্য পেশাদারদের মধ্যে মাত্র একজন টিকা পেয়েছেন বলে জানা গিয়েছে। ক্লুগ জোর দিয়ে জানিয়েছেন যে যেহেতু অনেক জায়গায় জনস্বাস্থ্য এবং সামাজিক ব্যবস্থা শিথিল করা হচ্ছে, '‌জনসাধারণের টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ'‌।

স্কুল খোলার আর্জি হু–এর

স্কুল খোলার আর্জি হু–এর

হু-এর এই সতর্কতার আগেই হু এবং ইউনিসেফ সোমবার ইউরোপিয়ান দেশগুলির কাছে আর্জি জানিয়েছিল যে টিকাকরণের অগ্রাধিকার জনগোষ্ঠীতে শিক্ষক-শিক্ষিকাদের অন্তর্ভুক্ত করা হোক, যাতে মহমারির সময়ও স্কুল খোলা রাখা যেতে পারে। হু-এর পক্ষ থেকে বলা হয়েছে গরমের ছুটির পর যখন স্কুল খুলবে তখন ডেল্টা ভ্যারিয়ান্টের চোখ রাঙানি সত্ত্বেও যেন ক্লাসরুমে কোনওভাবে পড়াশোনা পড়ুয়াদের ব্যাহত না হয়। ক্লুগ বলেন, 'শিশুদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক দক্ষতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কুলের জন্য যাতে আমাদের বাচ্চারা সমাজের সুখী ও উৎপাদনশীল সদস্য হতে পারে।'‌‌ তিনি এও জানিয়েছেন যে মহামারির ইতিহাসে শিক্ষায় সবচেয়ে সাংঘাতিক প্রভাব পড়েছে।

১২ বছরের ঊর্ধ্বে শিশুদের টিকাকরণ

১২ বছরের ঊর্ধ্বে শিশুদের টিকাকরণ

হু-এর পক্ষ থেকে এও আর্জি করা হয়েছে যে ইউরোপের দেশগুলি যেন ১২ বছরের ঊর্ধ্বে শিশুদের টিকাকরণ করানো হয়, বিশেষ করে যাদের চিকিৎসা চলছে, কারণ টিকাকরণ না হলে তারা চরম ঝুঁকির মধ্যে পড়তে পারে। হু মহামারি চলাকালীন স্কুলের পরিবেশ উন্নত করার ব্যবস্থাগুলির গুরুত্বের কথাও স্মরণ করে। যার মধ্যে শ্রেণীকক্ষে বায়ুচলাচল, ছোট আকারের শ্রেণীকক্ষ, সামাজিক দূরত্ব ও শিশু এবং কর্মীদের নিয়মিত কোভিড পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। তবে ক্লুগ এও জানিয়েছেন যে কোভিড ভ্যাকসিনের তৃতীয়-ডোজ বুস্টার শট চরম ঝুঁকির মধ্যেও নিরাপদ এবং তা বিলাসবহুল নয়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+