ইরানের বিদেশমন্ত্রীর ভিসার আবেদন খারিজ করল আমেরিকা, রাষ্ট্রসংঘের বৈঠকে যোগদানে বাধা

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্যে নিউ ইর্কে যাওয়ার কথা ছিল ইরানের বিদেশমন্ত্রী জাভআদ জারিফের। তবে তার ভিসার আবেদন নাকচ করল আমেরিকা।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্যে নিউ ইর্কে যাওয়ার কথা ছিল ইরানের বিদেশমন্ত্রী জাভআদ জারিফের। তবে তার ভিসার আবেদন নাকচ করল আমেরিকা। প্রসঙ্গত, জেনারেল সুলেমানি হত্যার পর আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী। তারই ফলস্বরূপ তাঁর ভিসার আবেদন নাকচ করা হল বলে অনুমান।

সুলেমানিকে হত্যা

সুলেমানিকে হত্যা

গত সপ্তাহের শুক্রবার ভোর রাতে বাগদাদ বিমানবন্দরে আমেরিকার সেনার অভিযানে মারা যান ইরানের জেনারেল কাশেম সুলেমানি। বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য দিতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর হলও তাই৷ দেশের বাইরে কর্মরত আমেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে৷ পদক্ষেপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই৷ এই অভিযানে ইরানের কমান্ডার কাসিম সুলেইমানি সহ মোট আটজনের মৃত্যু হয়েছে। তেহরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মেহদি আল-মুহানদিস রয়েছেন মৃতদের মধ্যে।

জাভাদ জাফারির হুঙ্কার

জাভাদ জাফারির হুঙ্কার

এরপরেই কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার দিলেন ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভাদ জাফারি। এই বিষয়ে আমেরিকার এই হামলাকে তিনি 'অত্যন্ত বোকা ও খতরনাক' বলে আখ্যা দেন। তিনি এক টুইট বার্তায় আরও বলেন, 'এই ঘটনা পরবর্তী পরিণতির জন্যে দায়ি থাকবে আমেরিকাই।'

আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি

আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি

জাভাদ জাফারি ছাড়াও সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার দিয়েছিলেন ইরানের ক্ষমতার অলিন্দে থাকা আয়াতুল্লাহ খামেনি। এক টুইট বার্তায় তিনি লেখেন, 'এত বছর ধরে দেশের জন্য নিজেকে সমর্পণ করা দাম সুলেমানি শহিদ হয়ে দিলেন।' আয়াতুল্লাহ খামেনি আরও লেখেন, 'সুলেমানি চলে গেছেন। কিন্তু তাঁর কাজ থামবে না। জিহাদ এগোতে থাকবে। যারা এই কাজ করেছে তাদের জন্য গুরুতর প্রতিশোধ অপেক্ষা করছে। পবিত্র যুদ্ধে সমর্পিত যোদ্ধাদের জন্য সুনির্দিষ্ট বিজয় অপেক্ষা করছে।'

ট্রাম্পের মাথার দাম ধার্য করল ইরান

ট্রাম্পের মাথার দাম ধার্য করল ইরান

এরই মাঝে সুলেমানির হত্যার প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম ধার্য করল ইরান। সূত্রের খবর ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম তারা রেখেছে ৮০ মিলিয়ন ডলার। এবং এই টাকা তারা ইরানের জনগণের থেকে সংগ্রহ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+