Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কবর থেকে তোলা হবে শিল্পী সালভাদর দালির দেহ

বিখ্যাত চিত্রশিল্পী সালভাদর দালির দেহাবশেষ কবর থেকে তুলে পরীক্ষার নির্দেশ দিয়েছে মাদ্রিদের এক আদালত। এক মহিলা দাবি করেছেন, তার মায়ের সাথে দালির গোপন প্রণয় ছিল এবং তিনিই তার সন্তান।

স্পেন
AFP
স্পেন

বিখ্যাত পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দালির দেহাবশেষ কবর থেকে তুলে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন মাদ্রিদের এক আদালতের বিচারক।

এর কারণ , ১৯৫৬ সালের জন্মানো এক মহিলা এক মামলায় দাবি করেছেন সালভাদর দালিই তার পিতা, কারণ তার জন্মের আগের বছর অর্থাৎ ১৯৫৫ সালে তার মা'র সাথে সেই বিখ্যাত শিল্পীর গোপন প্রণয়ের সম্পর্ক ছিল।

মহিলাটির মা সে সময় একজন গৃহপরিচারিকা ছিলেন।

দালির মৃতদেহ কবে কবর থেকে তোলা হবে তার কোন তারিখ ঠিক হয় নি। তবে এটা জুলাই মাসেও হতে পারে।

স্পেন
EPA
স্পেন

সালভাদর দালি ১৯৮৯ সালে ৮৫ বছর বয়েসে স্পেনে মারা যান।

মামলাকারী মহিলাটির নাম মারিয়া পিলার আবেল মার্টিনেজ - তার জন্ম জিরোনাতে। তিনি প্রথম এই পিতৃত্বের দাবি করেন ২০১৫ সালে।

তিনি বলেন, তার মা আন্তোনিয়া কাদাকুয়েস-এর একটি পরিবারে কাজ করতেন। তাদের পাশের বাড়িটিতেই থাকতেন সালভাদর দালি।

১৯৫৫ সালে তিনি ওই কাজ ছেড়ে দিয়ে আরেক শহরে গিয়ে অন্য এক ব্যক্তিকে বিয়ে করেন।

কিন্তু মিজ মার্টিনেজ বলছেন, তার মা তাকে অনেকবার বলেছেন যে তার আসল বাবা হচ্ছেন সালভাদর দালি। অন্যান্য লোকের সামনেও তিনি এ কথা বলেছেন।

এল মুন্ডো নামের এক পত্রিকাকে মিজ মার্টিনেজ বলেন - "সালভাদর দালির শুধু একটি জিনিসই আমার নেই - তা হলো তার গোঁফ।"

তার মায়ের সাথে কথিত ওই প্রেমের সময় সালভাদর দালি বিবাহিত ছিলেন।

তার স্ত্রী এবং মডেলের নাম গালা - আসল নাম এলেনা ইভনোভনা দিয়াকোনোভা। তাদের কোন সন্তান ছিল না।

মিজ মার্টিনেজের এর আগে দুবার পিতৃত্বের পরীক্ষা হয়েছিল কিন্তু তার কোন ফলাফল তিনি পান নি।

পরীক্ষায় যদি প্রমাণ হয় যে তিনি সালভাদর দালিরই সন্তান, তাহলে তিনি চাইলে দালির পদবী ব্যবহার করতে এবং দালির সম্পত্তির অংশ পেতে পারবেন।

BBC
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+