করোনা নিয়ে চিনের সপক্ষে ওঠা অভিযোগের বিরুদ্ধে সরব চিনা দূত

করোনা নিয়ে চিনের সপক্ষে ওঠা অভিযোগের বিরুদ্ধে সরব চিনা দূত

সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের প্রধান আঁতুর ঘর ছিল চিনের উহান প্রদেশ। এই ভাইরাসের জেরে ইতিমধ্যেই বিশ্বের প্রায় ২১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। এই রোগ ছড়িয়ে পড়তেই গুজব শোনা যাচ্ছিল এই ভাইরাস নাকি চিনেরই তৈরী। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ চিনে কমে আসলেও বিশ্বের অন্যান্য প্রান্তে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। এসবের উত্তরেই এদিন ভারতে চিনের দূত জি রং জানান, চিনা এই ভাইরাস ইচ্ছাকৃতভাবে তৈরীও করেনি এবং সংক্রমনও করেনি।

চিন ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাস তৈরি ও সংক্রমণ কোনোটাই করেনি, জানান চিনা দূত

চিন ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাস তৈরি ও সংক্রমণ কোনোটাই করেনি, জানান চিনা দূত

অনেকেই কোভিড - ১৯ কে 'চিনা ভাইরাস' 'উহান ভাইরাস' বলে ডাকছেন। বুধবার দেশের চিন দূতাবাসের মুখপাত্র জি রং জানান, চিন এই ভাইরাস ইচ্ছাকৃতভাবে তৈরী ও করেনি এবং সংক্রমণ ও করেনি। তিনি আরও বলেন, এই সময় আন্তর্জাতিক সাম্প্রদায়িকতা ছেড়ে মহামারীর মোকাবিলা করা।

মহামারি মোকাবিলায় ভারত-চিন সম্পর্কে নিয়ে মুখ খুললেন জি জং

মহামারি মোকাবিলায় ভারত-চিন সম্পর্কে নিয়ে মুখ খুললেন জি জং

দেশের জনগণের উদ্দেশ্যে জি জং জানান, মহামারি মোকাবিলায় এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও চিন দুদেশই যোগাযোগ বজায় রেখেছে, এবং একে অপরকে সমর্থন জুগিয়েছে। তিনি আরও জানান, চিনের সংকটে ভারতের মেডিকেল টিম চিনকে সহায়তা করেছে আমরা এর জন্য ভারতের কাছে কৃতজ্ঞ।

কোভিড-১৯ এর উৎপত্তি যে চিনেই তা প্রমাণিত নয়

কোভিড-১৯ এর উৎপত্তি যে চিনেই তা প্রমাণিত নয়

চিনের দাবি কোভিড ১৯ চিন থেকে শুরু হলেও এই ভাইরাসের উত্‍পত্তি যে চিনেই, তা প্রমাণিত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কোনও একটি নির্দিষ্ট দেশকে কোনও ভাইরাসের সঙ্গে এভাবে সংযুক্ত করার বিরোধী। করোনাভাইরাসের সঙ্গে চিনের নাম জড়িয়ে অপপ্রচার বন্ধ করার আর্জি জানান চিনা দূত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+