নাগরিকত্ব আইন নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা কেন্দ্রের
শুক্রবার কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনে মালয়েশিয়ার প্রধান মন্ত্রী মাহাথির মোহাম্মদ ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন তোলেন। তিনি বলেন, " যখন ভারতীয়রা গত ৭০ বছর ধরে একসাথে আছে, তখন এই আইনের প্রয়োজনীয়তা কোথায়?"

এরপরই ভারতীয় বিদেশ মন্ত্রক মালয়েশিয়া প্রধানের বক্তব্যকে নাকচ করে বলে, " নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এটি কোনও নাগরিকের বর্তমান অবস্থাকে প্রভাবিত করে না"। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে, "মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবারো এমন একটি বিষয়ে মন্তব্য করেছেন যা পুরোপুরি ভারতের আভ্যন্তরীণ বিবেচনা সাপেক্ষ বিষয়। নয়া নাগরিকত্ব আইন কোনও ভারতীয়কেই অস্তিত্ব সংকটে ফেলবেনা।"
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বক্তব্যটিকে অযৌক্তিক এবং ভুল বলে কটাক্ষ করে তাকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকতে পরামর্শ দেয় বিদেশ মন্ত্রক। অন্যদিকে নয়া নাগরিকত্ব আইন প্রসঙ্গে মালয়েশিয়া প্রধানকে বলতে শোনা যায়, "আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে, ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত, সেখানে মুসলমান হওয়ার কারণে কিছু মানুষকে তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে"।
এদিকে গত সপ্তাহে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আগত হিন্দু, বৌদ্ধ, পারসি, খ্রিষ্টান, জৈন ও শিখ সহ অমুসলিমরা সম্প্রদায়ের শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাবে। গত ১২ই ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমোদনের পর নাগরিকত্ব সংশোধনী বিলটি আইনে পরিণত হয়।












Click it and Unblock the Notifications