প্রাণঘাতী করোনার ভ্যাকসিন তৈরি নিয়ে সন্দিহান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি দিনে দিনে ক্রমেই মারাত্মক হয়ে উঠছে। একইসাথে বিজ্ঞানীরাও নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন ভ্যাক্সিন আবিষ্কারের জন্য। গোটা বিশ্বই চাতকের মতো তাকিয়ে রয়েছে সুদিনের আশায়। এর মধ্যেই, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্পষ্ট সন্দেহ প্রকাশ করলেন করোনার ভ্যাক্সিনের কার্যকারীতা নিয়ে।

করোনার ভ্যাক্সিন আদৌও কতটা কার্যকরী?
সদ্য করোনার গ্রাস থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার রাতে এক সাংবাদিক সম্মেলনে বরিস জনসন বলেন, "করোনার ভ্যাক্সিন তৈরী হলেও তা কতটা কার্যকরী হবে সেই বিষয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে"। অন্যদিকে তিনি জানান, ব্রিটেনের একটা অংশ করোনা ভাইরাসের বৈধ ভ্যাকসিন তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ভ্যাকসিন এলেও তা কতটা রোগ মোকাবিলা করতে সক্ষম হবে তা নিয়েই সন্দিহান বরিস জনসন।

সতর্কতা মেনে চলার আহ্বান বরিস জনসনের
ভ্যাকসিনের আশায় সতর্কতা ভুলে লকডাউন না ভাঙার পরামর্শও দিয়েছেন বরিস জনসন। ব্রিটেনে অন্তত ১লা জুন পর্যন্ত বলবৎ থাকবে লকডাউন,এদিন একথাই জানান প্রধানমন্ত্রী বরিস জনসন। ভ্যাক্সিন একটি দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে, তাই প্রাথমিক ভাবে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বাড়িতে থাকারই নির্দেশ দিয়েছেন তিনি।

সবচেয়ে কঠিন অবস্থাতেই আমাদের ভ্যাক্সিন মেলে না, বার্তা বরিস জনসনের
একই সাথে এই নিয়ে আরও আশঙ্কা করতে দেখা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। একপ্রকার আক্ষেপের সুরে জানান, "পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের সর্বদা তৈরী থাকতে হবে, কারণ সবচেয়ে কঠিন অবস্থাতেই আমাদের বৈধ ভ্যাক্সিন মেলে না।" পাশাপাশি ভ্যাকসিন তৈরী হতে আরও এক বছর ও লাগতে পারে বলেও জানান তিনি।

কিছু কিছু অসুখের প্ররিষেধক তৈরী করা খুবই কঠিন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা
অন্যদিকে কদিন আগেই লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক ডেভিড নবারো বলেন, কিছু কিছু ভাইরাস এর ক্ষেত্রে ভ্যাক্সিন তৈরী করা খুবই কঠিন। আগামীতেও তাই হয়ত আমাদের ভাইরাসের আশঙ্কা নিয়েই বেঁচে থাকতে হবে। তবে এই ভাইরাস সম্পূর্ণভাবে রুখে দেওয়ার মতো ভ্যাক্সিন না হলেও, অন্তত কিছুটা স্বস্তি দিতে পারে এমন ওষুধ খুব তাড়াতাড়ি সামনে আসবে বলেও জানান তিনি।












Click it and Unblock the Notifications