পঞ্জশির দখল করেই নারকীয় উল্লাস তালিবানদের, গুলিতে মৃত্যু ৩ জনের জখম একাধিক
পঞ্জশির দখল করেই নারকীয় উল্লাস তালিবানদের, গুলিতে মৃত্যু ৩ জনের জখম একাধিক
শেষ রক্ষা হল না। পঞ্জশির অবশেষে দখল করেই ফেলল তালিবানরা। তার আনন্দে রাতেই কাবুলে উল্লাস শুরু করে তালিবানরা। গুলি চালিয়ে তালিবানরা উল্লাশ দেখায় কাবুলের বিভিন্ন প্রান্তে। সূত্রের খবর তালিবানদের গুলিতে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। নর্দান অ্যালায়েন্সের দুর্দান্ত প্রতিরোধও শেষ পর্যন্ত হার স্বীকার করেছে। পঞ্জশির দখলের লক্ষ্যে কয়েকদিন আগে তালিবানরা সেখানকার ইন্টারনেট এবং বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দিয়েছিল। তবে গিয়ে নর্দান অ্যালায়েন্সকে দুর্বল করতে পেরেছিল তারা।

পঞ্জশির দখল তালিবানদের
অবশেষে পঞ্জশির তালিবানদের দখলে চলে এসেছে। গোটা আফগানিস্তান দখল করে ফেললেও পঞ্জশির কিছুতেই দখল করে উঠতে পারছিল না তারা। অবশেষে যুদ্ধ জয় হয়েছে। দীর্ঘ কয়েকদিনের লড়াইয়ের পর তালিবানদের কাছে হার স্বীকার করতে বাধ্য হয়েছে নর্দান অ্যালায়েন্স।তালিবানদের হাত থেকে নিজেদের জমি রক্ষা করতে মরিয়া েচষ্টা চালিয়েছিল তারা। বারবার নর্দান অ্যালায়েন্সের প্রতিরোধের কাছে টিকে উঠতে না পেরে পিছু হঠতে হয়েছিল তালিবানদের।শেষ পর্যন্ত পঞ্জশিরের যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ করে দিয়েছিল তালিবানরা।তাদের ভাতে মারা কৌশল নিয়েছিল তারা। তারপরে পঞ্জশিরের ইন্টারনেট ও বিদ্যুৎ পরিষেবাও বিচ্ছিন্ন করে দেয় তারা। তারপরেই আর বেশিদিন প্রতিরোধ গড়ে থাকতে পারেনি তালিবানরা। শেষ পর্যন্ত হার স্বীকার করতেই হয় নর্দান অ্যালায়েন্সকে।

তালিবানদের উল্লাশের বলি ৩
পঞ্জশির দখলে এসেছে খবর ছড়িয়ে পড়তেই কাবুলে উল্লাস শুরু করে দেয় তালিবানরা। শহরের একাধিক জায়গায় শুরু হয় গুলি চালানো। এই নারকীয় উল্লাসের বলি হয়েছে ৩ জন। আহত অসংখ্য। পরে জানা গিয়েছে সেই মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। আহতের সংখ্যা প্রায় ৪১। আফগানিস্তানের একাধিক হাসপাতালে ভর্তি রয়েছে আহতরা। তাঁদের চিকিৎসা চলছে। তালিবানদের এই নারকীয় উল্লাসের পর গোটা কাবুলে মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা ভয়ে ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন।

পঞ্জশির দখলে নাজেহাল তালিবানরা
শুক্রবার গভীর রাতে তালিবানরা দাবি করে পঞ্জশির তারা দখল নিয়েছে। তালিবানদের সঙ্গে নর্দান অ্যালায়েন্সে ভয়াবহ যুদ্ধে দুই পক্ষের ৩০০ এরও বেশি যোদ্ধা মারা গিয়েছেন বলে জানা যায়। তারপরেই তালিবানরা দাবি করে ভ্যালি অফ ফাইভ লায়ন দখল নিয়েছে তারা। তারপরেই আবার আমিরুল্লাহ সালেহ দাবি করে এখনও পঞ্জশিল তালিবানদের দখলে আসেনি। নর্দান অ্যালায়েন্সের নেতা আহমদ মাসুদ দাবি করেন ভুয়ো খবর ছড়ানো হচ্ছে পঞ্জশির দখলের দাবি মিথ্যে। এদিকে রাত থেকেই কাবুলে উল্লাস শুরু করে দিয়েছে তালিবানরা।

আজই হতে পারে সরকার গঠন
এদিকে গতকাল সরকার গঠন করার কথা ছিল তালিবানদের। সেটা হয়নি। আবার শোনা যাচ্ছে আজই সম্ভবত আফগানিস্তানে সরকার গঠন করবে তালিবানরা। কাকে নেতা বির্বাচিত করা হবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। পঞ্জশির দখলের জন্যই সরকার গঠনের প্রক্রিয়া আটকে রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে।এদিকে চরম অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশ।












Click it and Unblock the Notifications