Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পশ্চিম আফগানিস্থানের এই শহরের দখল নিল তালিবানরা, সেনার সঙ্গে জারি যুদ্ধ, হতাহত বহু

মঙ্গলবার ভোর থেকে তালিবান জঙ্গিরা পশ্চিম আফগানিস্তানের ইরানি সীমান্তের কাছে ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ সিটিতে হামলা চালায়। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে এখনও বিভিন্ন জায়গায় তাদের সংঘর্ষ জারি রয়েছে।

ফের তালিবান হানার মুখে আফগানিস্থান। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার ভোর থেকে তালিবান জঙ্গিরা পশ্চিম আফগানিস্তানের ইরানি সীমান্তের কাছে ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ সিটিতে হামলা চালায়। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে এখনও বিভিন্ন জায়গায় তাদের সংঘর্ষ জারি রয়েছে। ইতিমধ্যেই ৩০ জনেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য এই হামলায় নিহত বা আহত হয়েছেন।

পশ্চিম আফগানিস্থানের এই শহরের দখল নিল তালিবানরা

ফারাহ প্রাদেশিক কাউন্সিলের প্রধান বেনজাহাজ বখতওয়ার জানিয়েছেন মঙ্গলবার ভোরের দিকে তালিবান জঙ্গিদের একটি বিশাল বাহিনী আচমকা ফারাহ সিটিতে হামলা চালায়। বহু নিরাপত্তা ঘাঁটি দখল নেয় তারা। প্রাথমিক ধাক্কা সামলে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দিতে শুরু করে। শহরে আসে ১০০ কমান্ডোর এক বিশেষ বাহিনী। তারপর থেকেই শহর জুড়ে শুরু হয়েছে বড় মাপের যুদ্ধ। শহরের বাসিন্দারা জানিয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে। অনেক এলাকায় চলছে গুলির লড়াই। এমনকি বিমানহানাও হয়েছে বলে অনেকের দাবি।

বিমানহানার বিষয়টি নিশ্চিত করেছেন প্রাদেশিক কাউন্সিলের সদস্যা জামিলা আমিনিও। তিনি জানান, 'শহরের ভেতরে এখনও তীব্র যুদ্ধ চলছে। তালিবানদের ওপর বোমা বর্ষণ করা হচ্ছে বিমান থেকে।' তিনি আরও জানান, শহরে তালিবানদের মোকাবিলা করার জন্য আফগান নিরাপত্তা বাহিনীর একটি কনভয় আসছিল। তার ওপরেও বাইকে চড়ে আত্মঘাতি বোমা হামলা চালিয়েছে দুই তালিবান সন্ত্রাসবাদী। এখনও পর্যন্ত ৩০ জনেরও বেশি আফগান সেনা সদস্য নিহত বা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

ফারাহের বাসিন্দারা বলছেন পরিস্থিতি খুবই খারাপ। স্থানীয় এক উপজাতীর নেতা সাত্তার হিসাইনি বলেছেন, 'তীব্র লডা়ই চলছে। তালিবানরা শহরের দখল নিয়েছে। তবে পুলিশ সদর দপ্তর এবং এনডিএস (আফগান গোয়েন্দা সংস্থা)-এর দখল এখনও তারা নিতে পারেনি। এনডিএস-এর সদর দপ্তরে বাহিনীর সঙ্গে তালিবানদের প্রচণ্ড সংঘর্ষ হচ্ছে।' বিলাল নামে স্থানীয় এক বাসিন্দাও জানিয়েছেন, এনডিএস-এর সদর দপ্তরেরর দিক থেকে গাঢ় ধোঁয়ার কুন্ডলী উঠতে দেখা যাচ্ছে।

তালিবানদের তরফে একটি বিবৃতি প্রকাশ করে শহরের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। বিবৃতিতে নাগরিকদের নিজের নিজের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং তাঁদের 'শান্ত' থাকতে বলে হয়েছে। হামলার দায় স্বীকার করে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তালিবান যোদ্ধারা দীর্ঘক্ষণ ধরে হামলা চালিয়ে নগরীর আফগান নিরাপত্তা বাহিনীর অধিকাংশ ঘাটির দখল নিয়েছে।' কিন্তু আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, 'সেনা হামলাটি ঠেকিয়ে দিয়েছে। এবং এখন তারা শত্রুদের পিছনে ধাওয়া করছে।'

আফগানিস্তান সরকার তালিবানদের গনতান্ত্রিক প্রক্রিয়ায় সামিল হওয়ার আহ্বান জানিয়ে শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছিল। তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে 'বসন্ত আগ্রাসন' শুরু করেছে। ফারাহ আফগানিস্তানের অত্যন্ত দুর্গম এলাকা। তবে মাল্টি বিলিয়ন ডলারের তাপি অর্থাৎ তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের যৌথ গ্যাস পাইপলাইনের একটি অংশ এখান দিয়েই যাবে। তাই এ প্রদেশের গুরুত্ব অনেক। এর আগে অবশ্য তালিবানরা এই প্রকল্পের কাজে সহযোগিতাই করবে বলে জানিয়েছিল। তবে সাম্প্রতিককালে বেশকয়েকববার ফারাহ দখল করা নিয়ে সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তালিবানরা। ২০১৭-য় তারা তিনবার রাজধানী ফারাহ সিটির দখল নেওয়ার চেষ্টা করেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+