ভেন্টিলেশনেই মৃত্যু হচ্ছে অধিকাংশ করোনা আক্রান্তের, বলছে সমীক্ষা

ভেন্টিলেশনেই মৃত্যু হচ্ছে অধিকাংশ করোনা আক্রান্তের, বলছে সমীক্ষা

যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে করোনা। কিছুতেই শত চেষ্টাতেও নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছেনা করোনার প্রাদুর্ভাব।ক্রমেই হুহু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পাশাপাশি রোগীদের বাঁচাতে দিন রাত লড়ে যাচ্ছেন চিকিৎসকরা। অধিকাংশ রোগীদেরই রাখা হয়েছিল ভেন্টিলেশনে। ভেন্টিলেটর করোনা রোগীদের জীবন বাঁচাবে এমনই বলছে বিজ্ঞান। কিন্তু সমীক্ষা বলছে অন্য কথা।

গবেষণা বলছে ভেন্টিলেশনের পরেই মৃত্যু হচ্ছে করোনা আক্রান্তদের

গবেষণা বলছে ভেন্টিলেশনের পরেই মৃত্যু হচ্ছে করোনা আক্রান্তদের

নিউ ইয়র্কের নর্থ ওয়েল হাসপাতালে ধরা পড়েছে এমন চিত্র। হাসপাতালে যাদের ভেন্টিলেশন সাপোর্ট রয়েছে তাদের অধিকাংশই মারা যাচ্ছে। নর্থওয়েল,কোভিড১৯ আক্রান্ত ২,৬৩৪ জনের উপর ১লা মার্চ থেকে ৪ঠা এপ্রিল অবধি একটি গবেষণা চালায়। গবেষণায় দেখা যায় আগে মৃত্যুর হার যেখানে ছিল ২২ শতাংশ, ভেন্টিলেশনের পর তা বেড়ে দাঁড়ায় ৮৮ শতাংশ।

ভেন্টিলেটরের ব্যবহারই কি তবে মৃত্যুর কারণ?

ভেন্টিলেটরের ব্যবহারই কি তবে মৃত্যুর কারণ?

নিউ ইয়র্ক গর্ভনর অ্যান্ড্রো কোমো ট্রাম্পের কাছে থেকে যে পরিমাণ ভেন্টিলেটর ঘাটতি আছে তা নিয়ে আবেদন জানান এবং চাহিদার অনেকটা পূরণ করেন ট্রাম্প। তবে ভেন্টিলেটর ব্যবহারের সাথে সাথেই মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। পরিসংখ্যান বলেছে শতকরা ৮০ ভাগ মানুষ ভেন্টিলেটর ব্যবহারের কারণে মারা যাচ্ছে। গবেষণার প্রধান লেখক এবং নর্থওয়েলের মেডিক্যাল রিসার্চ ফর ফেইনস্টেনের অধ্যাপক কারিনা ডাব্লিউ ডেভিডসন বলছেন, হাসপাতালে জরুরী বিভাগে যাদেরকে ভর্তি করা হয়েছে তাদের জন্য এটি একটি দুঃখজনক সংখ্যা।

নিউইয়র্কে জেঁকে বসেছে করোনা

নিউইয়র্কে জেঁকে বসেছে করোনা

ইলেকট্রিক মেডিক্যাল রেকর্ড অনুযায়ী মার্চের ১ তারিখ থেকে এপ্রিলের ৪ তারিখ নিউ ইয়র্কে ৫,৭০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে যাদেরকে নিউ ইয়র্কের নর্থওয়েল হেলথের ১২ টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে শতকরা ৬০ ভাগ পুরুষ আর ৪০ ভাগ নারী। তাদের গড় বয়স ৬৩ বছর। এদের মধ্যে যারা মারা গেছে তাদের মধ্যে শতকরা ৫৭ ভাগ মানুষের উচ্চ রক্তচাপ, ৪১ শতাংশের স্থুল এবং ৩৪ ভাগের বহুমূত্র রোগ ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+