Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, কম্পনের মাত্রা ৭.৩! সুনামি নিয়ে বড় আপডেট
Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আফ্রিকার চিলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৩ বলে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা জানাচ্ছে, চিলির (Chile) আন্তোফাগাস্তা (Antofagasta) শহরে কম্পন সবথেকে বেশি অনুভূত হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। রিতিমত আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।
যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এমনকি হতাহতের কোনও খবরও সামনে আসেনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা জানিয়েছে, পেড্রো দে আতাকামা শহরের ৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১২৮ কিলোমিটার গভীরে কম্পনের (Earthquake) উতপত্তিস্থল।

কম্পনের কারণে এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা (Tsunami) জারি করা হয়নি। ইতিমধ্যে ঘটনার একাধিক ভিডিও সামনে সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, একটি বাড়িতে রীতিমত কয়েক সেকেন্ড ধরে বিছানা কেঁপে যাচ্ছে। হুড়মুড়িয়ে পড়ছে রান্নাঘরের একাধিক জিনিস। যা নিয়ে সে দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Earthquake: রিং অফ ফায়ারের কারণে কম্পন
চিলি প্রশান্ত মহাসাগরে "রিং অফ ফায়ার" (Ring of Fire)-এ অবস্থিত। এখানে প্রায়ই ভূমিকম্প (Earthquake) হয়। সেখানকার মানুষ রীতিমত কম্পনের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছে। ২০১০ সালে চিলিতে ভয়াবহ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8 ছিল বলে জানা গিয়েছে।
ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুধু তাই নয়, এই কম্পনের (Earthquake) ফলে সুনামিও আছড়ে পড়ে। ভয়াবহ এরি ঘটনায় ৫২৬ জনের মৃত্যু হয়। এছাড়াও চিলিতে মাঝে মধ্যেই একের পর এক ভূমিকম্প হয়। এই অঞ্চলে ১৯৬০ সালে দক্ষিণ চিলির শহর ভালদিভিয়াতে আঘাত হানা একটি ৯.৫ মাত্রার ভূমিকম্প সহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে।
এ ছাড়াও চিলিতে ভূমিকম্পের অন্ধকার দীর্ঘ একটা ইতিহাস রয়েছে। চিলিতে ভূমিকম্পে এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে।












Click it and Unblock the Notifications