মহাকাশে পদার্পণের নয়া ইতিহাসের সাক্ষী মানবসভ্যতা!'স্পেস এক্স' রওনা দিল সাফল্যের সঙ্গে
বিশ্ব মহামারীর সময় চারিদিকে যখন সংকটের প্রবল আবহ তখন বিজ্ঞানের নানাবিধ গবেষণায় ব্রতী মানবসভ্যতা। করোনার আবহে চারিদিকে যখন খালি দুঃসংবাদ, তখনই সাফল্যের বার্তা নিয়ে এল মার্কিন মুলুকের এক সুসংবাদ।

মহাকাশে ফের এক নয়া ইতিহাস গড়ল মানবসভ্যতা। দুই নভশ্চয়কে নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে উড়ে গেল স্পেস এক্স ফ্যালকন ৯ রকেটটি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জন এফ কেনেডি স্পেস সেন্টার থেকে এই স্বপ্নের উড়ান নিজের পথ ধরতেই ওক নয়া ইতিহাস লেখা শুরু হয়।
Falcon 9 lifts off from historic Launch Complex 39A and sends Crew Dragon to orbit on its first flight with @NASA astronauts to the @space_station pic.twitter.com/UOoaKiQaFk
— SpaceX (@SpaceX) May 31, 2020
দুই নভশ্চর, রবার্ট বেনকন ও ডগলাস হার্লেকে নিয়ে এই প্রথম কোন বেসরকারী মহাকাশ যান আন্তর্জাতিক স্পেস স্টেশনের দিকে রওনা হয়েছে। যা আগে মানবসভ্যতার ইতিহাসে কখনও দেখা যায়নি।
২০১১ সালের পর এই প্রথম মহাকাশে মানুষকে নিয়ে যাওয়ার বড়সড় কর্মকাণ্ড শুরু করে মার্কিন মহাকাশ বিজ্ঞান চর্চা কেন্দ্র নাসা। নাসা স্পেস এক্সের উদ্যোগে এই সাফল্যমণ্ডিত উদ্যোগ সম্পন্ন হয়।
উল্লেখ্যস স্পেস এক্সই দুনিয়ার প্রথম এমন বেসরকারি যান , যা মহাকাশে পৌঁছল। মহাকাশ পর্যটনকে জনপ্রিয় করতেই স্পেস এক্স এমন উদ্যোগ নিয়েছে। যে মহাকাশযান পাড়ি দিয়েছে স্বপ্নের উড়ানে, তার ভিতরটি অনেকটা ড্রইং রুমের মতো করে দেওয়া হয়েছে। ফলে সেখানে নভশ্চররা বেড়াতে যাওয়ার সমান আনন্দ উপভোগ করছেন বলে দাবি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications