Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nobel Prize in Literature 2024: সাহিত্যে অনবদ্য অবদান, নোবেল পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান ক্যান

Nobel Prize in Literature 2024: সাহিত্যের নোবেল পুরষ্কার পেলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা (South Korean author) হান ক্যান (Han Kang)। মানুষের জীবন এবং ইতিহাসভিত্তিক সাহিত্র্য রচনার জন্য এই পুরস্কারে ভূষিত হলেন তিনি।

আজ বৃহস্পতিবার এই পুরস্কার (Nobel Prize in Literature 2024) ঘোষণা করল রয়্যাল সুইডিস অ্যাকাডেমি।১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ানজু শহরে জন্ম লেখিকার। তাঁর রক্তেই রয়েছে সাহিত্য। লেখিকার বাবা ছিলেন বিখ্যাত উপন্যাসিক। পাঁচটি কবিতা লিখে প্রথম আত্মপ্রকাশ করেন হান ক্যান (Han Kang)।

Nobel Prize in Literature 2024

এর মধ্যে অন্যতম ছিল 'উইন্টার ইন সিওল'। ঔপনাস্যিক হিসাবে প্রথম লেখা শুরু করেন ১৯৯৪ সালে। ওই বছর সিওল শিনমান স্প্রিং লিটারারে কনটেস্টে জয়ী হন হান ক্যান (Han Kang)। ইয়েসু নামে প্রথম ছোট গল্পের সংকলন তিনি প্রকাশ করেন ১৯৯৫ সালে।

তিন মাসের জন্য ইউনিভার্সিটি অফ লোয়া ইন্টারন্যাশানাল রাইটিং প্রোগ্রামে অংশ নেন হান ক্যান (Han Kang)। এরপর থেকে তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে গত দু'দশকে। হান ক্যানের বিখ্যাত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য ফ্রটস অফ মাই ওয়্যামন, ব্ল্যাক ডিয়ার, দ্য ভেজিটেরিয়ন, ব্রেথ ফাইটিং, গ্রিক ল্যাসনস, হিউম্যান অ্যাক্টস, দ্য হোয়াইট বুক, আই ডু নট বিড ফেরারওয়েল।

এছাড়াও তাঁর অন্যতম বিখ্যাত কবিতার সংকলন হল ইভিনিং ইন দ্য ড্রয়ার। 'দ্য ভেজিটেরিয়ন' বইটির জন্য ইন্টারন্যাশানল বুকার প্রাইজ পেয়েছিলেন হান ক্যান (Han Kang)। এছাড়াও 'আই ডু নট বিড ফেরারওয়েল' বইটির জন্য ২০২৩ সালে মেডিসিস পুরষ্কার পান। এমনই একাধিক পুরস্কার হ্যানের হাতে উঠেছে।

এবার মানুষের জীবন এবং ইতিহাসভিত্তিক সাহিত্র্য রচনার জন্য নোবেল পুরষ্কারে (Nobel Prize in Literature 2024) ভূষিত হলেন হ্যান। বলে রাখা প্রয়োজন, জীবন এবং মৃত্যুর মধ্যে যে একটা সংযোগ আছে এবং দেহ এবং আত্মার মধ্যেও যে একটা সংযোগ আছে তা বারবার হানের সাহিত্যে ফুটে উঠেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+