Bangladesh: 'ভারত বন্ধু' হাসিনার পদত্যাগের পিছনে পাক গুপ্তচর সংস্থা ISI! ফাঁস গোপন তথ্য

Bangladesh Latest News: উত্তাল বাংলাদেশ, প্রবল চাপ। শেষমেশ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন মুজিব কন্যা শেখ হাসিনা। বিষয়টি আপদ দৃষ্টিতে দেখলে সাধারণ গণঅভুথ্যান মনে হলেও এর পিছনে রয়েছে বড় ষড়যন্ত্র! চাঞ্চক্যকর দাবি এক গোয়েন্দার সূত্রের।

ওই সূত্রের দাবি, পাকগুপ্তচর সংস্থা (Pakistan's Intelligence agency) ISI সে দেশের ছাত্রদের ব্যবহার করে সাধারণ আন্দোলনকে একেবারে হিংসাত্মক করে তুলেছে। বাংলাদেশের বুকে 'ভারত বিরোধী' সরকার গড়তেই এই ছক সাজানো হয় বলেও চাঞ্চল্যকর দাবি সামনে আসছে (Bangladesh Latest News) ।

Mujibur rahaman

নাম প্রকাশে অনিচ্ছুক ওই গোয়েন্দা আধিকারিক CNN-News18-কে সাক্ষাৎকারে জানিয়েছে, পাক গুপ্তচর সংস্থা ISI বাংলাদেশে অশান্তি তৈরি করতে ছাত্রদের ব্যবহার করেছে। এমনকিই অশান্তি যাতে আরও হিংসাত্মক হয়ে ওঠে সেজন্য আইএসআই'য়ের স্লিপার সেল দিনরাত কাজ করেছে। বিশেষ করে রাজধানী ঢাকার নিরাপত্তা এবং পরিস্থিতি দিনে দিনে যাতে আরও জটিল করা যায় সেজন্য জামাত এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকেও ব্যবহার করা হয়েছে বলে দাবি ওই সূত্রের।

শুধু তাই নয়, ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জামাতের উপর পাকিস্তানের বড় ভূমিকা রয়েছে। ফান্ডিং থেকে শুরু করে বিভিন্ন সময় জামাতকে বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে পাকিস্তান। এমন প্রমাণও আছে বলে দাবি। আর সে মতো পাকিস্তান মিশনে জামাতকে বিভিন্ন ধরনের নির্দেশ দেওয়া হয়। যদিও সেই ষড়যন্ত্র ধরে ফেলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয় জামাতকে।

অন্যদিকে ওই গোয়েন্দা সূত্রের দাব, সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু ব্যতিক্রমী ঘটনা চোখে পড়ছিল। যা সাধারণত কোনও বিদেশি মিশন করে না। সূত্রের দাবি, পাকিস্তান হাই-কমিশন ছাত্রদের প্রয়োজনে শেল্টার দেওয়ার কথা জানিয়েছিল। কূটনৈতিক মিশনে এমন কখনই হয় না বলে দাবি। শুধু তাই নয়, পাক গুপ্তচর সংস্থা ISI মনে করত বাংলাদেশের ক্ষমতায় থাকা আওয়ামী লিগ সরকারের (Awami League government) পিছনে বড় ভূমিকা রয়েছে ভারতের (Bangladesh Latest News)।

আর সেটাই অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। আর সেই কারণে সে দেশের ক্ষমতায় Bangladesh Nationalist Party অর্থাৎ খালেদা জিয়ার দল বিএনপি'কে আনতে চেয়েছিল। যাতে পাকিস্তানকে সমর্থন করে তারা। এমনটাই দাবি ওই সূত্রের।

প্রকাশিত খবরে তিনি আরও বলছেন, পাক গুপ্তচর সংস্থা যেভাবে কাশ্মীরে কাজ করে সেই মডেলকেই বাংলাদেশে কাজে লাগিয়েছে। বিশেষ করে হত্যা, বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করে, যাতে গোটা বিশ্বের নজর থাকে।

আর তাতে সফল হলে প্রথমে নিরপেক্ষ সরকারের দাবি জানায়, এরপর নির্বাচন দাবি করে আর সেভাবে বিএনপি এবং জামাত যোগে সরকার গঠনের ছক আইএসআই'য়ের রয়েছে বলেও দাবি গোয়েন্দা সূত্রের। যা একেবারে চমকে দেওয়ার মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+