ফ্লোরিডায় নাইটক্লাবের বাইরে বন্দুকবাজের হামলা, মৃত ২, আহত ১৬

ফ্লোরিডা, ২৫ জুলাই : মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইটক্লাবের বাইরে পার্কিং এলাকায় এলোপাথারি গুলি চালিয়ে ২ জনকে মেরে ফেলা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। [মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলায় মৃত ৫০, ঘটনায় আইএস যোগ]

জানা গিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১২টা নাগাদ 'ক্লাব ব্লু' নামে এক নাইটক্লাবের পার্কিং এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। [মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালানো বন্দুকবাজ ওমর মতিনের পরিচয় কী?]

ফ্লোরিডায় নাইটক্লাবের বাইরে বন্দুকবাজের হামলা, মৃত ২, আহত ১৬

হামলার সময়ে ক্লাবটিতে কিশোর বয়সীদের ভিড় ছিল। তাদেরকে টার্গেট করা হয় বলে জানা গিয়েছে। এর মধ্যে ১৩ বছরের এক কিশোরও ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩০বারের বেশি গুলি চলেছে। ঘটনায় মোট ২ জন বন্দুকবাজ ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। [আল আদনানির এই ঘোষণার পরই সারা বিশ্বে রমরমা আইএস জঙ্গিদের]

পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় জড়িত এক বন্দুকবাজকে গ্রেফতার করা গিয়েছে। এছাড়া আর এক বন্দুকবাজের খোঁজে তল্লাশি চলছে। [বারবার কেন ফ্রান্সকেই নিশানা বানাচ্ছে জঙ্গিরা? কী কারণ?]

গত জুন মাসের মাঝামাঝি অরল্যান্ডোয় এক নাইটক্লাবে সমকামীদের উপরে বন্দুক নিয়ে হামলা চালায় ওমর মতিন নামে এক যুবক। ঘটনায় ৫০ জনের বেশি মানুষ মারা যান। এরপর ফের এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে হামলা চালাল বন্দুকবাজেরা।

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+