শেখ হাসিনার পদত্যাগ: সমস্যায় পড়বে ভারত? বাংলাদেশের রাজনীতি কি চিন, পাকিস্তানের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে?
মুজিবর রহমান কন্যা শেখ হাসিনা দেশ ছেড়েছেন। বাংলাদেশে এরপর এক নতুন রাজনৈতিক অবস্থান শুরু হবে। ভারত কী করবে? ভারতের ভূমিকা কী হবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে? তাই নিয়ে জল্পনা বাড়ছে।
বাংলাদেশে এরপর অন্তর্বর্তী সরকার হবে। পরবর্তীকালে নির্বাচনের পর স্থায়ী সরকার গঠন হবে। কিন্তু বাংলাদেশের মসনদে বসবেন কারা? ভারতের সঙ্গে বাংলাদেশের পরবর্তী সম্পর্ক এতটা মধুর থাকবে? সেই প্রসঙ্গ চর্চা শুরু হয়েছে। বাংলাদেশের সঙ্গে চিন ও পাকিস্তানের সম্পর্ক কতটা গভীর হতে পারে?

এশিয়া মহাদেশের মধ্যে তিন দেশের সম্পর্কের গতি প্রকৃতি কোন দিকে যাবে? ভারতের সঙ্গে চিন ও পাকিস্তানের মোটেও সুসম্পর্ক নয়। এই প্রেক্ষিতে বাংলাদেশের দিকে এই দুই দেশের নজর থাকবে। এই কথা বলাই বাহুল্য। বাংলাদেশ এরপর চিন ও পাকিস্তানের দিকে বেশি ঝুঁকবে কি? সেই প্রসঙ্গ আরও জোরালো হচ্ছে। সেক্ষেত্রে এশিয়ার রাজনীতিতে ভারতের অবস্থান কী হবে? তাই নিয়ে জল মাপছে সাউথ ব্লক।
শেখ হাসিনা দেশ ছাড়ার কয়েক ঘণ্টা পরই বড় রাজনৈতিক পদক্ষেপ হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কারাগারে আটক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রধান খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। এই পদক্ষেপটি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করবে? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
হাসিনা সরকারের সময় চিনের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক ছিল৷ কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর ছিল। আওয়ামী লিগ আর সরকারে থাকছে না। বিএনপি ও জামাতের সমর্থনে কি সরকার গঠন হবে?
পাকিস্তানের ছায়া কি বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করবে? চিন কি পড়শি দেশে তাদের যাতায়াত, কর্মকাণ্ড বাড়াতে শুরু করবে? সেই প্রশ্ন উঁকি দিচ্ছে। রাজনৈতিক আলোচনায় উঠে আসছে ছাত্র আন্দোলনে জামাতের ভূমিকা। জামাত ও ছাত্র আন্দোলনকে কি গোপনে সাহায্য করেছে পাকিস্তান? চিনেরও কি প্রচ্ছন্ন মদত ছিল এই আন্দোলনে?












Click it and Unblock the Notifications