শেখ হাসিনার জন্য দরজা বন্ধ করল আমেরিকা! ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে পারেন, গন্তব্যের দেশ নিয়ে জল্পনা

একদিকে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গন্তব্যের দেশ নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, এই মুহূর্তে শেখ হাসিনা ও তাঁর বোন রেহানা গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসের সেফ হাউসে রয়েছেন।

আমেরিকার শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে। অর্থাৎ তিনি এখন আমেরিকায় যেতে পারবেন না। এব্যাপারে অবশ্য বাংলাদেশের মার্কিন দূতাবাসের মুখপাত্র লিওনার্ড হিল কোনও তথ্য দিতে অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ব্যক্তিগত ভিসার রেকর্ড নিয়ে প্রকাশ্যে কোনও আলোচনা করা যাবে না।

Sheikh Hasina

অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা
আন্দোলনরত ছাত্রছাত্রীরা আল্টিমেটাম দিয়েছিলেন। তার প্রেক্ষিতে রাষ্ট্রপতি মহঃ সাহাবুদ্দিন সংসদ ভেঙে দিয়েছেন। এদিনে আন্দোরনরত ছাত্রছাত্রীরা জানিয়ে দেয় তারা কোনওভাবেই সামরিক শাসন মেনে নেবে না। ফলে অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সদস্যের একটি দল। বৈঠকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরক আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং সেখানকার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন। ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনীতেও ব্যাপক রদবদল করা হয়েছে।

আমেরিকার সঙ্গে কেন সম্পর্কে অবনতি?
প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার সঙ্গে আমেরিকার সম্পর্ক ভাল ছিল না। ২০২৪-এর নির্বাচনের আগে আমেরিকার তরফে বারে বারে বাংলাদেশের নির্বাচন নিয়ে আপত্তি তোলা হয়েছে। এছাড়াও আমেরিকার তরফে বাংলাদেশের কাছে সামরিক ঘাঁটি তৈরির জন্য একটি দ্বীপ চাওয়া হয়েছিল। শেখ হাসিনা তা দিতে অস্বীকার করেছিলেন।

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে পারেন হাসিনা
সূত্রের খবর আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইউরোপের কোনও দেশে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। এছাড়া অন্য বিভিন্ন দেসের সঙ্গেও আলোচনা চলছে। তিনি রাশিয়াতেও আশ্রয় নিতে পারেন বলে জানা গিয়েছে।

ব্যবস্থাপনায় ভারত সরকার
শেখ হাসিনাকে ভারত থকে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা ভারতকেই করতে হচ্ছে। কারণ ঢাকা থেকে আগরতলায় শেখ হাসিনা গিয়েছিলেন বাংলাদেসের বিমান বাহিনীর হেলিকপ্টারে। সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে তাঁকে নিয়ে যাওয়ার হয় গাজিয়াবাদের হিন্দন এয়ার বেসে। বাংলাদেশের বিমান বাহিনীর বিমান সেদেশে ফিরে গিয়েছে। ফলে শেখ হাসিনা এখন যে দেশে আশ্রয় নিতে যাবেন, ভারত সরকারই তাঁকে কঠোর নিরাপত্তা দিয়ে পাঠাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+