বিদেশের মঞ্চে শর্মিলা-পতৌদির বিয়ে নিয়ে বিতর্ক! অভিযানের ডাক আরএসএস-এর

বিদেশের আরএসএস-এর মঞ্চে লাভ জেহাদ নিয়ে আলোচনা। সেখানে মঞ্চে উপস্থিত সংঘচালক মোহন ভাগবত। বিশ্ব হিন্দু কংগ্রেসের সেই আলোচনায় টেনে আনা হল শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খানের বিয়ের প্রসঙ্গও।

বিদেশের আরএসএস-এর মঞ্চে লাভ জেহাদ নিয়ে আলোচনা। সেখানে মঞ্চে উপস্থিত সংঘচালক মোহন ভাগবত। বিশ্ব হিন্দু কংগ্রেসের সেই আলোচনায় টেনে আনা হল শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খানের বিয়ের প্রসঙ্গও। বলা হল সেই ঘটনা ছিল লাভ জেহাদ। দেশে লাভ জেহাদ বিরোধী অভিযানের ডাক দেওয়া হয়েছে শিকোগোর মঞ্চ থেকে।

বিদেশের মঞ্চে শর্মিলা-পতৌদির বিয়ে নিয়ে বিতর্ক! অভিযানের ডাক আরএসএস-এর

শিকাগোয় বিশ্ব হিন্দু কংগ্রেসের প্রথম দিনে দিলীপ আমিন নামে এক লেখক বলেন, ধর্ম পরিবর্তনের পর শর্মিলা ঠাকুরকে বেগম আয়শা সুলতানা নাম নিতেও বাধ্য করা হয়েছিল। দিলীপ আমিনের বক্তৃতার বেশিরভাগ অংশ জুড়েই ছিল লাভ জেহাদের কথা। হিন্দু মহিলাদের ধর্মান্তরণের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ব্যানার টানানো হয়েছে বিশ্ব হিন্দু কংগ্রেসে।

দিলীপ আমিন আরও অভিযোগ করে বলেন, শর্মিলার ছেলে সইফ হিন্দু মেয়ে অমৃতা সিংকে বিয়ে করে তাঁকে ত্যাগ করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী করিনা কাপুর ইসলামি নাম গ্রহণ করতে অস্বীকার করেন বলে দাবি করেছেন দিলীপ আমিন। তাঁদের সন্তান কি হিন্দু ভাবধারায় মানুষ হতে পারবে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

এর আগে অবশ্য গেরুয়া শিবিরের পক্ষ থেকে সইফ-করিনার সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে হইচই করেছিল। এবার শর্মিলা-পতৌদির বিয়ের কথা সামনে টেনে তাকে লাভ জেহাদ অ্যাখ্যা দিয়ে মেরুকরণের রাজনীতির দিকেই আরও একধাপ এগিয়ে গেল গেরুয়া শিবির এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এপ্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শর্মিলা ঠাকুর। তবে দিলীপ আমিনের বক্তব্য নিয়ে সরব হয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেছে, আরএসএস তাদের সংস্কৃতির স্বরূপ আরেকবার দেখাল।

এই বিতর্কের মধ্যেই সেখানে ভাষণ দেন সংঘচালক মোহন ভাগবত। তিনি বলে সিংহ একা থাকলে কুকুররাও পশুরাজকে ছিঁড়ে খেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+