সরকারি পরিসংখ্যানের থেকে কয়েক হাজার বেশি মানুষের মৃত্যু করোনা বিধ্বস্ত নিউ ইয়র্কে

করোনা সঙ্কট ক্রমেই আরও তীব্রতর হচ্ছে গোটা আমেরিকাতেই। পাশাপাশি করোনা মহামারি আরও ভয়াবহ চেহারা নিচ্ছে নিউইয়র্কে। মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) প্রকাশিত এক সমীক্ষা এই শহরে করোনা সংক্রমণের আরও ভয়াবহ তথ্য তুলে ধরেছে।

২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে অনুমান সিডিসির

২৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে অনুমান সিডিসির

সিডিসির তথ্য অনুযায়ী নিউইয়র্ক সিটিতে করোন ভাইরাস আক্রান্তের সরকারি পরিসংখ্যানের থেকে আরও কয়েক হাজার মানুষ বেশি আক্রান্ত হয়েছেন। যার হিসাব রাখা সর্বদা সম্ভব হচ্ছে না। মার্চ মাসের মাঝামাঝি থেকে মে মাসের প্রথমদিকে, প্রায় ২৪ হাজার মানুষ এই শহরে এই শহরে মারা গিয়েছেন বলে অনুমান করছেন গবেষকরা।

৬ই জুন পর্যন্ত চলবে লকডাউন

৬ই জুন পর্যন্ত চলবে লকডাউন

ইতিমধ্যেই নিউইয়র্কে করোনার পরিস্থিতি খুব একটা উন্নতি না হওয়ায়, লকডাউনের সময়সীমা আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। করোনার সংক্রমণ রোধে বিশ্বের ব্যস্ততম শহর নিউইয়র্কে প্রায় দুই মাসেরও অধিক সময় ধরে চলছে এই লকডাউন। ঘরে বাইরে চাপের মুখে পড়ে ট্রাম্পের কথায় তা তুলে নেয়ার কথা উঠেছিল এর আগে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের সময়সীমা আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে নিউইয়র্ক প্রশাসন।

টেস্ট ছাড়াই হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা

টেস্ট ছাড়াই হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা

একটু ল্যাব সূত্রে খবর, রবিবারের পর্যন্ত নিউইয়র্ক সিটিতে প্রায় ১৪৮০০ জন মারা গিয়েছেন। যাদের পরীক্ষা হয়েছিল। পাশাপাশি আরও প্রায় ৫২০০ মানুষ মারা গিয়েছিলেন। যাদের কোনও পরীক্ষাই হয়নি। তবে চিকিৎসকরা মৃত্যুর শংসাপত্রে করোনা ভাইরাসের সংক্রমণ করার পক্ষে যথেষ্ট নিশ্চিত বলে জানা গিয়েছে।

গোটা আমেরিকায় মৃত ৮২ হাজার মানুষ

গোটা আমেরিকায় মৃত ৮২ হাজার মানুষ

এছাড়াও সোমবার প্রকাশিত অপর প্রতিবেদনে বলা হয়েছে আরও ৫,২৯৩ জনেক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যার কোনও সরকারি হিসাব নেই। এদিকে ইতিমধ্যেই গোটা আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ লক্ষের কাছাকাছি মানুষ। মারা গেছেন প্রায় ৮২ হাজার মানুষ। এদিকে, করোনার থাবায় যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার ১৪ দশমিক সাত শতাংশে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে। একইসাথে আগামীতে বেকারত্বের হার বেড়ে ২৫ শতাংশে দাঁড়াতে পারে বলে রবিবার আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+