রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম, দাবি ল্যানসেট জার্নালের
রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। মেডিক্যাল জার্নাল ল্যানসেটে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, রাশিয়ার বিজ্ঞানীরা তাদের তৈরি 'স্পুটনিক ভি’ ভ্যাকসিনের ফলাফল প্রকাশ করেছে। সেখানেই এই দাবি করা হয়েছে।

অক্সফোর্ডের তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিন নিয়েও ইতিবাচক দিকের কথা তুলে ধরা হয়েছিল প্রথমে ল্যানসেটে। সেখানে গবেষকরা দাবি যে অক্সফোর্ড–অ্যাস্ট্রেজেনেকার কোভিড ভ্যাকসিন প্রায় ৯০ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি করেছে। এতে চি–কোষও সক্রিয় হয়েছে। রাশিয়ার টিকাও একইভাবে কাজ করছে বলে ল্যানসেট জার্নালে বলা হয়েছে।
এক গবেষণাপত্রে জানানো হয়েছে, ৭৬ জনকে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হয়েছিল। ৪২ দিন ধরে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ দেওয়ার ২১ দিনের মধ্যেই অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। গবেষকদের দাবি, দ্বিতীয় রিপোর্ট পাওয়া যায় ট্রায়ালের ২৮ দিন পর থেকে দেখা গিয়েছে, ভ্যাকসিন দেওয়ার পর রক্তে টি-কোষ সক্রিয় হতে শুরু করেছে। এই টি-কোষ হল শরীরের মূল সুরক্ষা কোষ। স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রভাবেও রোগ প্রতিরোধ শক্তি তৈরি হচ্ছে বলে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications