১০ বা তার বেশি সন্তানের জন্ম দিলেই মোটা অঙ্কের পুরস্কার, নয়া ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের
১০ বা তার বেশি সন্তানের জন্ম দিলেই মোটা অঙ্কের পুরস্কার, নয়া ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের
দেশের জনসংখ্যা বাড়াতে সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের পথেই হাঁটলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মহিলাদের বেশি করে সন্তান ধারণের জন্য উৎসাহিত করতে রুশ প্রেসিডেন্ট মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছেন। একটি ঘোষণাতে ভ্লাদিমির পুতিনের তরফে জানানো হয়েছে, রুশ মহিলারা ১০ বা তার বেশি সন্তান ধারণ করলে, সেই সন্তানদের লালন পালনের জন্য ১৩,৫০০ পাউন্ড দেওয়া হবে। করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধের জেরে দেশের জনসংখ্যার একটা ব্যাপক ঘাটতি দেখা গিয়েছে। তা পুনরুদ্ধারের জন্য রুশ প্রেসিডেন্টের মরিয়া চেষ্টা বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।

রুশ প্রেসিডেন্টের ঘোষণা
সম্প্রতি রুশ সরকারের একটি ঘোষণায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষর করেছেন। স্থানীয় রুশ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, ১০ বা তার থেকে বেশি সন্তানের জন্ম দেওয়া রুশ মহিলাদের 'মাদার হিরোইন' এর খেতাব দেওয়া হবে। দশম সন্তান হওয়ার এক বছর পরে ওই মহিলাদের এক মিলিয়ন রুবেল বা প্রায় ১৬ হাজার মার্কিন ডলার পুরস্কার হিসেবে দেওয়া হবে। ওই অর্থ রুশ মহিলারা তাঁদের সন্তানদের লালন পালনের জন্য ব্যবহার করতে পারবেন। রাশিয়ার জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। যা যথেষ্ট চিন্তার কারণ। সেই কারণেই রুশ প্রেসিডেন্ট জনসংখ্যার ভারসাম্য রাখতে এই মরিয়া চেষ্টা গ্রহণ করেছেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের স্মৃতি
মাদার হিরোইন এই খেতাব সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন চালু করেছিলেন। ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েন ইউনিয়নের প্রচুর মানুষ নিহত হয়েছিলেন। সেই সংখ্যা প্রায় ২৫ মিলিয়ন। সেই সময় দেশের জনসংখ্যার ব্যাপক ঘাটতি দেখতে পাওয়া গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে মাদার হিরোইনের খেতাব চালু করা হয়। রুশ মহিলারা সাত বা তার বেশি সন্তানের জন্ম দিলে এই খেতাব পেতেন। রাশিয়াতে ফের জনসংখ্যার ঘাটতি দেখা গিয়েছে।

রাশিয়ার জনসংখ্যার দ্রুত পতন
পরিসংখ্যায় দেখা গিয়েছে, রেকর্ড হারে রাশিয়ার জনসংখ্যার পতন হচ্ছে। স্থানী রুশ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে রাষ্ট্রীয় পরিসংখ্যাণ সংস্থা রোসস্ট্যাটের একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার জনসংখ্যা ৯৯৭,০০০ কমেছে। জনসংখ্যাবিদ অ্যালেক্সি রাকশার জানিয়েছেন, এত বিপুল হারে জনসংখ্যা কমার অন্যতম প্রধান কারণ হল করোনা মহামারী। এটিকে রাশিয়ার ইতিহাসে সব থেকে বড় জনসংখ্যার পতন বলে উল্লেখ করা হয়েছে। পুতিন আগে জানিয়েছিলেন, রাশিয়ার ক্রমগত জনসংখ্যার পতন হচ্ছে। তা তাঁর চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে। রাশিয়ার দ্রুত জনসংখ্যার পতনের অন্যতম কারণ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞর মনে করছেন। তাঁরা জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে রাশিয়ার ব্যাপক ক্ষতি হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে চলা এই যুদ্ধে প্রায় ৫০,০০০ রুশ সেনা নিহত হয়েছেন বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications