ইউক্রেনে আক্রমণ, নিরাপত্তা পরিষদে রাশিয়ার সদস্যপদ বাতিল করা হোক, দাবি জেলেনস্কির
ইউক্রেনে আক্রমণ, নিরাপত্তা পরিষদে রাশিয়ার সদস্যপদ বাতিল করা হোক, দাবি জেলেনস্কির
রাশিয়াকে চাপে ফেলতে রাষ্ট্রসংঘে বড় আবেদন ইউক্রেনের। এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রদশিয়ার সদস্যপদ বাতিল করার দাবি তুলল ইউক্রেন। রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে সাম্রাজ্যবাদী মনোভাবের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) রাশিয়ার যে স্থায়ী সদস্যতা রয়েছে তা ছিনিয়ে নেওয়া উচিত। জেলেনস্কি রবিবার একটি ভিডিও বার্তায় বলেছেন যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং গণহত্যার ভয়ঙ্কর দিকে এগোচ্ছে৷ রাশিয়া মন্দের পথ বেছে নিয়েছে তাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ থেকে দেশটিকে সরিয়ে ফেলা উচিৎ। প্রসঙ্গত, রাশিয়া নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে একজন। UNSC এর রেজুলেশনের ওপর ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে।

তবে এখানেই শেষ নয় জেলেনস্কি আরও বলেছেন যে ইউক্রেনের শহরগুলিতে রাশিয়ান হামলা, হত্যা ও নৃশংসতার একটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল দ্বারা তদন্ত হওয়া উচিত। ইউক্রেনে রাশিয়ান আক্রমণকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসাবে নিন্দা করা উচিত। একই সঙ্গে তিনি রাশিয়ার দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন যে তারা ইউক্রেনের অসামরিক এলাকাগুলোকে তাদের হমালার লক্ষ্যবস্তু করছে না। অন্যদিকে রাশিয়া বেলারুশে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে৷ রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা গোমেল শহরে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত। এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে জেলেনস্কি বলেছেন, যে রাশিয়া বেলারুশ থেকে ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাঁর দেশের প্রতি রাশিয়ার আগ্রাসন সাহায্য করছে এরকম জায়গায় আলোচনার বেছে নিয়েছে রাশিয়া যেখানে শান্তি আলোচনায় বসতে কোনওভাবেই সহমত নয় জেলেনস্কি৷ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন শান্তি আলোচনা হতে পারে ওয়ারশ, ইস্তাম্বুল এবং বাকুতে। যে দেশে ক্ষেপণাস্ত্র ওড়ে না, সেখানে আমি আলোচনার জন্য প্রস্তুত।'
তবে শুধু ইউক্রেনের প্রেসিডেন্ট নন ইউক্রেনের সাধারণ মানুষ এবং বিভিন্ন সংস্থাগুলিও রাশিয়ার কট্টর বিরোধিতা শুরু করেছে। ইউক্রেনের সেনাবাহিনী ও নাগরিকদের প্রতিরোধের সামনে কিছুটা হলেও থামতে হচ্ছে রাশিয়ার সেনাবাহিনীকে। মার্কিন গোয়েন্দা সংস্থাও এই বিষয়টির উল্লেখ করে জানিয়েছে যে প্ল্যান নিয়ে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া তাতে মোটেও সফল হয় তারা৷ বেশ কিছু জায়গাতেই পিছু হঠতে হচ্ছে তাদের৷ এবং ইউক্রেনের একটি রোড কনস্ট্রাকশনের সংস্থা রাস্তায় থাকা নামফলক ও দিকনির্দেশক ফলকগুলি ভেঙে ফেলছে এবং ইউক্রেনের নাগরিকদেরও একই রকম পদ্ধতি নিতে বলছে যাতে রাশিয়ার সৈনরা কোনওভাবেই ঠিক পথ নির্দেশ খু্জে না পায়৷
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications