শব্দের চেয়ে ৭গুণ বেশি গতির জিরকন মিশাইলের সফল পরীক্ষা রাশিয়ার

শব্দের চেয়ে ৭গুণ বেশি গতির জিরকন মিশাইলের সফল পরীক্ষা রাশিয়ার

বিশ্বকে আবারও নতুন অস্ত্রের সঙ্গে পরিচয় করালেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রপতির ভাষায় এই অস্ত্র 'অজেয়'৷ হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করল পুতিনের দেশ। জিরকন নামের এই অস্ত্রটি জলে ও স্থলে আঘাত হানতে সক্ষম। সোমবারই মিসাইলের সফল পরীক্ষা করেছে রাশিয়া৷

২০১৯ এই এই অস্ত্রের কথা ঘোষণা করেছিলেন পুতিন

২০১৯ এই এই অস্ত্রের কথা ঘোষণা করেছিলেন পুতিন

এদিন রাশিয়ার ব্যারেন্টস সাগরে জিরকনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পুতিনের দেশ। রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোরশকভ থেকে এই মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। রুশ সংবাদমাধ্যম সূত্রের খবর ৩৫০ কিমি দূরে থাকা লক্ষ্যবস্তুতে সঠিক ভাবে আঘাত আনতে সক্ষম এই মিসাইল৷ শব্দের চেয়েও সাতগুণ বেশি গতি সম্পন্ন এই জিরকন মিসাইল। ২০২১ এ সফলতার মুখ দেখলেও দু'বছর আগেই এই মিসাইলের ঘোষণা করেছিলেন পুতিন৷

কেন গুরুত্বপূর্ণ জিরকন?

কেন গুরুত্বপূর্ণ জিরকন?

'মার্ক সাত' অর্থাৎ শব্দের থেকে প্রায় সাতগুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম জিরকন।কিন্তু মার্ক সাত-ই নয়, জিরকনের সর্বোচ্চ গতি মাক নয়৷ পরীক্ষায় ৩৫০ কিমি দূরত্ব অতিক্রম করলেও জিরকনের রেঞ্জ প্রায় ১ হাজার কিলোমিটার। খোদ পুতিনের ভাষায় এই মিসাইল অজেয়৷ রাশিয়ার যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলিতে এই জিরকন ব্যবহৃত হবে আগামীদিনে।

আমেরিকা-রাশিয়া সম্পর্ক ও জিরকন

আমেরিকা-রাশিয়া সম্পর্ক ও জিরকন

ঠান্ডা যুদ্ধের আবহ কাটিয়ে উঠলেও আমেরিকা-রাশিয়া সম্পর্কের শীতলতা কাটেনি৷ সম্প্রতি ক্রিমিয়া, সিরিয়া সহ রাষ্ট্রপুঞ্জের একাধিক ইস্যুতে রাশিয়া-আমেরিকার সম্পর্ক তলানিতে! এরকম সময় জিরকন নিয়ে রাশিয়ার উচ্ছ্বাস যে স্বাভাবিক তা আর বলার অপেক্ষা রাখে না। দু'বছর আগেই রাশিয়ার সঙ্গে আনবিক মিসাইল চুক্তি ভেঙে ছিলেন ট্রাম্প৷ এরপরই জিরকনের সফল উৎক্ষেপ করে আমেরিকা সহ পুরো বিশ্বকে পেশি শক্তির প্রদর্শন করাল রাশিয়া৷ যদিও আগামীতে আরও বড় দূরত্ব অতিক্রমে সক্ষম ব্যালিস্টিক মিসাইল তৈরির কথা ঘোষণা করেছে রাশিয়া।

ছবি সৌ:mod_russia/Twitter

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+