পর পর রকেট হামলায় কেঁপে উঠেছে কাবুল, দায় স্বীকার করল জঙ্গি সংগঠন আইএস

কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে এদিন ফের এবার নিশানা তাক করেছে জঙ্গি সংগঠন। এর আগে, কাবুল বিমানবন্দরের কাছে একটি এলাকাকে নিশানা করে জঙ্গি হামলা চালানো হয়। সেই ঘটনার সতর্কবার্তা আগেভাগেই দিয়েছিল আমেরিকা। এরপর শুক্রবার খবর আসে বাইডেন প্রশাসনের তরফে আরও একটি হুঁশিয়ারি ঘিরে। সেখানে বলা হয়েছে, ফের একবার আফগানিস্তানে হামলা হতে পারে। আর এবারও ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের একবার কাবুল বিমানবন্দরে হামলা হওয়ার কথা আগেই জানিয়ে সতর্ক করে দেয় আমেরিকা। এদিকে, দেখা যায়, তার কয়েকদিন বাদেই এদিন কাবুলের বিমানবন্দর লক্ষ্য করে পর পর রকেট হামলা চালানো হয়। ঘটনা নিয়ে রীতিমতো ত্রস্ত গোটা আফগানিস্তান। গোটা ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

পর পর রকেট হামলায় কেঁপে উঠেছে কাবুল, দায় স্বীকার করল জঙ্গি সংগঠন আইএস

এদিন কাবুলে এই মালরা নিয়ে আমেরিকা জানিয়েছে, বিমানবন্দর লক্ষ্য করে পর পর ৫ টি রকেট হামলা চালায়। আমেরিকার তরফে জানানো হয় যে, আইএসআইএসের খোরাসান প্রভিন্সের তরফেই এই হামলা চালানো হয়। উল্লেখ্য, হামিদ কারজাই বিমানবন্দরে ইতিমধ্যেই সিব়্যাম ডিফেন্স সিস্টেম লাগিয়ে রকেটকে প্রতিহত করার মতো বন্দোবস্ত করা হয়েছে। এদিনের রকেট হামলার পর সেখানে কোনও হতাহতের খবর মেলেনি। এদিকে এর আগে আমেরিকার তরফে একটি সতর্ক বার্তায় সাফ জানানো হয় যে, আফগানিস্তানে কাবুল বিমানবন্দরের সামনে কোনও এলাকায় ফের হামলা হতে পারে। সেক্ষেত্রে বড় কোনও বিস্ফোরণের শিকার হতে পারে এলাকা। এই পরিস্থিতিতে বিমানবন্দরের আশপাশে কোনও আমেরিকার নাগরিককে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়। এদিকে, আর ২৪ ঘণ্টার মধ্যে আমেরিকাকে আফগান মুলুক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তালিবানের তরফে। সেই জায়গা থেকে শেষবার কাবুল হামলায় ১৩ জন মার্কিনি সেনার হত্যা ঘিরে কার্যত প্রতিশোধের মেজাজে রয়েছে আমেরিকা।

'আমরা খুঁজে বের করে জবাব দেব তোমাদের, এর মূল্য চোকাতেই হবে', কাবুলের জোড়া বিস্ফোরণের পর মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যকে তাৎপর্যবাহী বলে মনে করছে কূটনৈতিক দুনিয়া। এরপর থেকেই ফের একবার মার্কিনি সেনা থেকে গোয়েন্দারা আফগানিস্তান নিয়ে নিজেদের নজর আরও কড়া করেছে। এমন এক পরিস্থিতিতে এদিনের রকেট হামলা নিয়ে রীতিমতো তোলপাড় গোটা আফগান মুলুক। এদিকে কাবুলে গতবারের হামলার পর গোটা পরিস্থিতিকে কার্যত ভালোভাবে নেয়নি মার্কিনি প্রশাসন। এই পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দাদের সূত্রে বহু তথ্য বলছে বাইডেন প্রশাসন যত ক্ষণ না পর্যন্ত আফগানিস্তানে এই নারকীয় হামলার প্রতিশোধ নিতে পারছে, ততক্ষণ তারা চুপ থাকবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+