Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে ঋষি সুনাক! ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাইকে নিয়ে জল্পনা

ঋষি সুনাক (Rishi Sunak) ব্রিটেনের (united kingdom) পরবর্তী প্রধানমন্ত্রীর (Prime Minister) দৌড়ে। ব্রিটেনের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশ্বস্ত মন্ত্রীদের একজন তিনি। টুইট করে ঋষি সুনাক নিজেই নিজেকে কনজ

ঋষি সুনাক (Rishi Sunak) ব্রিটেনের (united kingdom) পরবর্তী প্রধানমন্ত্রীর (Prime Minister) দৌড়ে। ব্রিটেনের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশ্বস্ত মন্ত্রীদের একজন তিনি। টুইট করে ঋষি সুনাক নিজেই নিজেকে কনজারভেটিভ পার্টির পরবর্তী শীর্ষ নেতা এবং প্রধানমন্ত্রী দৌড়ে থাকার কথা জানিয়েছেন।

আস্থা পুনরুদ্ধারের ডাক

ঋষি সুনাক টুইট করে আস্থা পুনরুদ্ধারের ডাক দিয়েছেন। তিনি অর্থনীতি পুনর্গঠনের পাশাপাশি দেশকে পুনরায় একত্রিত করার ডাকও দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রচার অভিযান শুরু করতে তাঁর জীবন নিয়ে একটি ভিডিও দিয়েছেন সেখানে। সেখানে নিজের জীবন সংগ্রাম এবং নিজের বিয়ের কথাও তুলে ধরেছেন তিনি। এই মুহূর্তে ঋষি সুনাক ব্রিটিশ সংসদের সর্বোচ্চ ক্ষমতাবান টোরি সদস্য হয়ে উঠেছেন এবং প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নেমেছেন। ঋষি সুনাক বলেছএন, কাউকে এই মুহূর্তটিকে আঁকড়ে ধরতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

নারায়ণ মূর্তির জামাই

নারায়ণ মূর্তির জামাই

ঋষি সুনাক ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই। ৪২ বছর বয়সী সেখানকার এই সাংসদকে দীর্ঘগিন ধরেই ১০ ডাউনিং স্ট্রিটে বরিস জনসনের উত্তরাধিকারী হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ঋষি সুনাকইতিমধ্যেই কনজারভেটিভ পার্টির বড় অংশের সমর্থন আদায় করে নিয়েছেন।
প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন কিনা, এই প্রশ্নের উত্তরে সুনাক বলেছিলেন, এটা নিশ্চিত করতে হবে, ব্রিটিশ ভারতীয় গল্পের এখানেই শেষ নয়। ব্রিটিশ ভারতীয়রা অনেক কিছু অর্জন করতে পারে, অনেক কিছু করতে পারে।তিনি ভবিষ্যত নিয়ে উচ্ছ্বসিত বলেই জানিয়েছিলেন।

কারা কারা লড়াইয়ে

কারা কারা লড়াইয়ে

বিদেশ সচিব লিজ ট্রাস এবং প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস আগামী দিনে লড়াইয়ে নামতে পারেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে উঠতে পারে। অন্যদিকে উত্তরসূরির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বরিস জনসন।সেপ্টেম্বরে যা নিয়ে ঘোষণা হতে পারে।

ব্রিটেনের রাজনীতিতে ঋষি সুনাক

ব্রিটেনের রাজনীতিতে ঋষি সুনাক

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিজের সরকারের অর্থমন্ত্রী ঋষি সুনাককেই পছন্দ বরিস জনসনের। ২০১৫-তে তিনি ইয়র্কশায়ার থেকে এমপি হন। এরপর ব্রেক্সিট সমর্থন করে দ্রুত কনজারভেটিভ পার্টিতে পদমর্যাদায় ওপরে উঠে আসেন।
২০২০ সালে তিনি ইতিহাস তৈরি করেন। এই বছরেই তাঁকে যুক্তরাজ্যের ক্যাবিনেটের সব থেকে গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রীর পদে নিযুক্ত করা হয়। করোনা মহামারী পরবর্তী সময়ে ব্যবসা ও কর্মীদের সহায়তায় অর্থনৈতিক প্যাকেজের কারণে জনপ্রিয়তা অর্জন করেন। তবে পার্টিগেট কেলেঙ্কারির পরে জনপ্রিয়তায় ভাঁটা পড়ে। কোভিডের নিয়ম লঙ্ঘনের দায়ে ধরা পড়েছিলেন ঋষি সুনাক। তাঁকে সেই সময় জরিমানও করে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+