Sunita Williams: শেষ মুহূর্তে অভিযান বাতিল NASA-র! কেটে গেল ৯ মাস, মহাকাশেই আটকে সুনীতা উইলিয়ামস
Sunita Williams: ফের অনিশ্চিত হয়ে পড়ল সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের পৃথিবীতে ফেরা। গত ৯ মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আটকে রয়েছেন তারা। তাদের ফেরাতে এবার স্পেস এক্স রকেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। কিন্তু বুধবার তা বাতিল করে দেওয়া হল। যান্ত্রিক ত্রুটির কারণেই বাতিল ঘোষণা করা হয়েছে অভিযান। ফলে আপাতত মহাকাশেই আটকে থাকবেন দুই নভশ্চর।
বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মাত্র ৮ দিনের অভিযান ছিল। কিন্তু মহাকাশে গিয়ে তাদের মহাকাশযানে আচমকাই ত্রুটি ধরা পড়ে। লিক হতে থাকে হিলিয়াম। সমস্যা ধরা পড়ে থ্রাস্টারেও। সেই থেকে দীর্ঘ ৯ মাস ধরে মহাকাশেই আটকে রয়েছেন দুই মহাকাশচারী। তাদের ফেরানোই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দুই মহাকাশচারীর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। চিন্তিত রয়েছেন বিজ্ঞানীরাও।

এরই মাঝে সুনীতা ও বুচকে ফেরাতে উদ্যোগী হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের স্পেস এক্স ও নাসার যৌথ উদ্যোগে ক্রু-১০ মিশনে সুনীতা ও বুচক ফেরানোর কথা ছিল। ১৬ মার্চ তাদের ফেরার কথা জানিয়েও দিয়েছিল নাসা। বুধবার আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিকল্প ক্রু-দের যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির জেরে তা বাতিল ঘোষণা করা হল। বিবৃতিতে নাসা জানায়, ফ্যালকন ৯ রকেট গ্রাউন্ড সাপোর্টের ক্ষেত্রে হাইড্রলিক সিস্টেমে ত্রুটি লক্ষ্য করা গিয়েছে।
ফলে বৃহস্পতিবার সন্ধে ৭টা ২৬ মিনিটের আগে অভিযান কোনওভাবেই সম্ভব নয় বলে জানিয়েছে নাসা। বৃহস্পতিবার ক্রু-১০ মিশন লঞ্চ করা হলে ১৭ মার্চ সোমবার ক্রু-৯ মিশন আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ছাড়বে বলে জানিয়েছে নাসা। নাসার ঘোষিত তারিখেরও আগে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে ফেরাতে উদ্যোগ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টা ইলন মাস্ক। সুনীতা ও বুচকে রেখেই মহাকাশ থেকে গত বছরই পৃথিবীতে ফিরে এসেছিল স্টারলাইনার।
সুনীতাদের ফেরাতে গত সেপ্টেম্বরেই মহাকাশে পাড়ি দিয়েছিলেন নাসার আরও দুই মহাকাশচারী। নিক হেগ ও আলেকজান্ডার গর্বুনভ নামে দুই নভশ্চর গিয়েছিলেন ক্রু-৯ মিশনে। সেপ্টেম্বর থেকে সেই ক্যাপসুন আন্তর্জাতিক স্পেস স্টেশনেই রয়েছে। ক্রু-১০ পৌঁছলে সুনীতাদের সঙ্গে ফিরবেন ওই দুই মহাকাশচারীও। ক্রু-১০ না যাওয়া পর্যন্ত ফিরতে পারবেন না সুনীতারা। তার কারণ আন্তর্জাতিক স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণের জন্য স্টাফের প্রয়োজন রয়েছে।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?












Click it and Unblock the Notifications