করোনার সঙ্গে লড়াইয়ে খুশির খবর! স্পুটনিক ভি-এর পর রাশিয়ায় এল দ্বিতীয় ভ্যাকসিন, তৈরি তৃতীয়টিও
করোনার সঙ্গে লড়াইয়ে বিশ্বের প্রথম ভ্যাকসিন সামনে এনেছিল রাশিয়া (russia)। অগাস্টে পুতিনের দেশ এই ভ্যাকসিন সামনে এনেছিল। এবার তারা দ্বিতীয় ভ্যাকসিনের(vaccine) কথা জানাল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
করোনার সঙ্গে লড়াইয়ে বিশ্বের প্রথম ভ্যাকসিন সামনে এনেছিল রাশিয়া (russia)। অগাস্টে পুতিনের দেশ এই ভ্যাকসিন সামনে এনেছিল। এবার তারা দ্বিতীয় ভ্যাকসিনের(vaccine) কথা জানাল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিন দ্বিতীয় ভ্যাকসিন 'ইপিভ্যাক করোনা' করোনা কথা জানিয়েছেন।

বড় মাপের ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই অনুমতি
বড়মাপের ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই রাশিয়ার তরফ থেকে স্পুটনিক ভি-কে নথিভুক্ত করেছিল রাশিয়া। অগাস্টে সেই কাজ করা হয়েছিল। রাশিয়াই ছিল করোনার বিরুদ্ধে ভ্যাকসিন আবিষ্কারের প্রথম দেশ। তবে রাশিয়ার সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞানী মহলে নানা প্রশ্ন তৈরি হয়। অনেক দেশ রাশিয়ার সঙ্গে সহমত হতে পারেনি।

দ্বিতীয় ভ্যাকসিন অনুমতির অপেক্ষায়
সরকারিভাবে নথিভুক্ত করা হলেও, সেখানকার রেগুলেটরি অথরিটির অনুমতির অপেক্ষায় রয়েছে 'ইপিভ্যাক করোনা'। যেটি তৈরি করেছেন ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়ো টেকনোলজি।

পার্শ্ব প্রতিক্রিয়া নেই
'ইপিভ্যাক করোনা' নামে পরিচিত এই ভেক্টর ভ্যাকসিনটি ক্যারিয়ার প্রোটিনের সঙ্গে সংশ্লেষিত। সেটি একটি অ্যালুমিনাম যুক্ত অ্যাডজুভেন্টের ওপর সংশ্লেষিত সার্স সিওভি-২ প্রোটিনকে রাসায়নিকভাবে সংশ্লেষিত করে। যার বিস্তারিত ক্লিনিক্যাল ট্রায়ালে দেওয়া হয়েছে।
এর কোনও সাইড এফেক্ট নেই বলে দাবি করেছেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভা। তিনি নিজে ভ্যাকসিনটি নিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ভ্যাসকিনটি ক্লিনিক্যাল ট্রায়ালে ৪০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে।

তৃতীয় ভ্যাকসিন তৈরি
পুতিন জানিয়েছেন, করোনা বিরুদ্ধে রাশিয়ার তৃতীয় ভ্যাকসিনটি তৈরি করেছে চুমাকভ সেন্টার। যা কিছুদিনের মধ্যেই নথিভুক্ত করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভ্যাকসিন নিয়ে কাজ চলছে
পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। ভারতে তিনটি সংস্থায় ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। সেগুলি ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, আগামী বছরের শুরুর দিকে ভারতে একাধিক ভ্যাকসিন পাওয়া যাবে। অন্যদিকে স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় জনসন অ্যান্ড জনসনের ট্রায়াল আমেরিকায় বন্ধ করে দেওয়া হয়েছে।
{quiz_390}












Click it and Unblock the Notifications