পুড়ছে বাড়ি, প্রাণভয়ে সেনা দফতরে রাষ্ট্রপতি! শ্রীলঙ্কার বড় আপডেট একনজরে
যদিও এর আগে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাড়ির সামনেও কালো ও দেশের পতাকা নিয়ে বিক্ষোভ দেখান সে দেশের নাগরিকরা। কয়েক হাজার নাগরিক বিক্ষোভ দেখান। একেবারে উত্তাল পরিস্থিতি। আর এরপরেই প্রেসিডেন্ট পালিয়েছেন বলে জান
ক্রমশ জটিল হচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি। স্বাধীনতার পরে সবথেকে আর্থিক বিপর্যয়ের মধ্যে সে দেশ। নয়া প্রধানমন্ত্রী পেলেও এখনও পরিস্থিতি স্বাভাবিক নয়। এই অবস্থায় নতুন করে রণক্ষেত্র শ্রীলঙ্কা। আর এর মধ্যেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর। এমনটাই জানাচ্ছেন সে দেশের এক আধিকারিক।
যদিও এর আগে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাড়ির সামনেও কালো ও দেশের পতাকা নিয়ে বিক্ষোভ দেখান সে দেশের নাগরিকরা। কয়েক হাজার নাগরিক বিক্ষোভ দেখান। একেবারে উত্তাল পরিস্থিতি। আর এরপরেই প্রেসিডেন্ট পালিয়েছেন বলে জানা যাচ্ছে।

এই মুহূর্তে বড় আপডেট না জানলেই নয়-
১) তবে অপর একটি সুত্রের দাবি, রাষ্ট্রপতিকে নিরাপদ একটি জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শোনা যাচ্ছে, আর্মি সদর দফতরে রাখা হয়েছে প্রেসিডেন্ট রাজাপক্ষকে। অবস্থা সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় বলে জানা যাচ্ছে। এমনকি গুলি চালানো হয়েছে বলেও খবর।
২) ইতিমধ্যে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির সরকারি ভবনে ঢুকে পড়েছে বলে জানা যাচ্ছে। রীতিমত ভাংচুর করারও খবর সামনে আসছে। একেবারে রান্নাঘরে ঢুকে পর্যন্ত ভাঙচুর চালানো হচ্ছে বলে খবর।কার্ফু উঠতেই পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। কয়েক হাজার বিক্ষোভকারীরা হেলমেট পড়ে, লঙ্কার পতাকা হাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন।
#WATCH | Massive protests erupt in economic crisis-laden Sri Lanka as protesters amass at the President's Secretariat, who has reportedly fled the country.
— ANI (@ANI) July 9, 2022
(Source: unverified) pic.twitter.com/SvZeLGTvKG
৩) দেশের অর্থনৈতিকে রক্ষা করতে সরকার ব্যর্থ। তার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনজীবন। মুদ্রাস্ফীতির জেরে সাধারণ মানুষের দুবেলা খাবার জোগাড় করা কষ্টকর হয়ে উঠছে। এই অবস্থায় মানুষের ক্ষোভ বাড়ছে। আর সেই ক্ষোভ থেকেই মানুষের রাগ। আর এদিনের ঘটনা রাগেরই বহিঃপ্রকাশ বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।
৪) শয়ে শয়ে মানুষ কলম্বোর দিকে আসছেন। এমনকি রেলকেও চাপ দেওয়া হচ্ছে বলে দাবি। যাতে কলম্বো পর্যন্ত রেল চালানো হয়। শুধু তাই নয়, সেখানে যাতে যাওয়া যায় সেই লক্ষ্যেই রেলকে চাপ বলে জানা যাচ্ছে।
৫) জ্বালানির অভাব ব্যাপক ভাবে দেখা গিয়েছে সে দেশে। যার ফলে ব্যাপক প্রভাব পড়েছে। থমকে গিয়েছে সমস্ত পরিবহণ ব্যবস্থা। কিন্তু এরপরেই ট্রেন, ট্রাক বিভিন্ন পরিবহণ ধরে কলম্বোতে আসছেন আন্দোলনকারীরা। বিক্ষোভে উত্তাল লঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যানতে পুলিশ গুলি চালাচ্ছে বলেও অভিযোগ।
৬) আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন বিখ্যাত ক্রিকেটার সনত জয়সূর্য। তিনি লিখছেন, আমি কখনই গোটা দেশকে এমন ভাবে একজোট হতে দেখিনি। যেভাবে সবাই রাজনৈতিক ব্যর্থতার বিরুদ্ধে লড়াই করছেন তা তিনি সমর্থন জানিয়েছেন। একেবারে রাজনেতাদের ছুঁড়ে ফেলতে লড়াই চালাচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে একের পর এক টুইট ক্রিকেটারের। #GoHomeGota.
৭) এই অবস্থায় জরুরি অধিবেশন ডাকতে চলেছেন সে দেশের প্রধানমন্ত্রী।
Colombo | In a viral video, SJB MP Rajitha Senaratne attacked by protesters as agitation erupts on the streets amid the ongoing economic crisis.
— ANI (@ANI) July 9, 2022
Sri Lankan President Gotabaya Rajapaksa has reportedly fled the country pic.twitter.com/A09tBsPmi7
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications