রাশিয়া থেকে আসছে দুধর্ষ সমরাস্ত্র, শত্রু নিধনে কতটা সক্ষম একে-২০৩ অ্যাসল্ট রাইফেল ?
রাশিয়া থেকে আসছে দুধর্ষ সমরাস্ত্র, শত্রু নিধনে কতটা সক্ষম একে-২০৩ অ্যাসল্ট রাইফেল ?
এদিন সকালেই শোনা গিয়েছিল ভারতীয় সেনার শক্তিবৃদ্ধিতে এবার ভারতের জন্য বড়সড় সাহা্য্যের হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। শীঘ্রই রাশিয়া থেকে ভারতে আসছে ৭০ হাজার AK-203 অ্যাসল্ট রাইফেল। সাড়া হয়েছে চুক্তি পর্বও। কিন্তু আর পাঁচটা সাধারণ সমরাস্ত্রের থেকে কোথায় আলাদা এই একে-২০৩? প্রসঙ্গত উল্লেখ্য, মিখাইল কালাশনিকভের নাম হয়তো অনেকেই জানেন না কিন্তু কালাশনিকভ রাইফেল বা একে-৪৭ এর নাম জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। একে-২০৩ এর গোড়ার কথা জানতে হলে তাই মিখাইল কালাশনিকভের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

ভারতের পাশে রাশিয়া
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীর তরফে দ্রুত একটি মেগা পদাতিক আধুনিকীকরণ কর্মসূচি চালু করা হচ্ছে বলে খবর। যে কারণে সরিয়ে ফেলা হচ্ছে বিভিন্ন পুরনো অস্ত্রশস্ত্র। জায়গা দেওয়া হচ্ছে একাধিক অত্যাধুনিক সমরাস্ত্রকে। সূত্রের খবর, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে সামরিক বিভাগের কাছে আসতে শুরু করবে একঝাঁক প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক অস্ত্র। তাতেই থাকবে একে-২০৩ অ্যাসল্ট রাইফেল।

নজরে একে ১০৩ ও একে ২০৩
সূত্রের খবর, ৩ লক্ষ ৭০ হাজার একে ২০৩ সিরিজের রাইফেল কেনার বরাত নিয়ে আগেই রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে ভারতে। পাশাপাশি অতিরিক্ত একে ১০৩ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। ২০১৭ সালে ৪৪ হাজার লাইট মেশিন গান এবং ৪৬ হাজার কার্বাইনের পর এবার নতুন করে রাশিয়ার কাছে অর্ডার দেওয়া হচ্ছে একে ১০৩ সিরিজের রাইফেল। একে ১০৩-এর থেকে গুণগতভাবে সামান্য উন্নত এই একে ২০৩।

কালাশনিকভ রাইফেলের মধ্যে সর্বাধিক জনপ্রিয় কোনগুলি
এদিকে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের দুই বছর পর ১৯১৯ সালের ১০ নভেম্বর রাশিয়ায় জন্ম নেন মিখাইল টিমোফেয়েভিচ কালাশনিকভ৷ তাঁর হাত ধরেই পরবর্তীতে একে সিরিজের ২০০টি অ্যাসল্ট রাইফেল ডিজাইন হয়। যার জেরে এর মধ্যে রয়েছে একে-১০১, একে-১০২, একে-১০৩, একে-১০৪, একে-১০৫, একে-১২৷ এই সিরিজেরই নবতম সংযোজন একে ২০৩। এদিকে একে-৪৭-র জনপ্রিয়তা ও সহজলভ্যতা এতো বেশি যে অনেক গবেষক অস্ত্রটির নাম দিয়েছেন 'পিপলস গান' বা জনতার অস্ত্র৷ বর্তমানে চিন সহ ৩০টিরও বেশি দেশে বৈধ উপায়েই ব্যবসার জন্য উৎপাদন হয় কালাশনিকভ৷

দাম কত ?
সেনাবাহিনীর জন্য এর উদ্ভাবন হলেও কালো বাজারেও ব্যাপক সহজলভ্যতা এই অস্ত্র৷ তালিবান ও আইএস থেকে শুরু করে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর হাতে সহজেই পৌঁছে গেছে এই সিরিজের একাধিক অস্ত্র। যার মধ্যে সর্বকালের সবথেকে জনপ্রিয় একে-৪৭। অন্যদিকে আধুনিক প্রজন্মের অ্যাসল্ট রাইফেলের মধ্যে সর্বাধিক জনপ্রিয় একে-১০৩ ও একে ২০৩। কালাশনিকভ রাইফেল গুলির মধ্যে বর্তমানে আবার সর্বাধিক জনপ্রিয় এই দুই রাইফেলই। এই রাইফেলে ৫.৫৬ এমএম কার্তুজ ও ৭.৬২ এমএম কার্তুজ সহজেই ভরা যায়। প্রতিটা রাইফেলের দাম পড়ে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকার উপরে।












Click it and Unblock the Notifications