শান্তনু ঠাকুরকে নিয়ে হরিচাঁদ ঠাকুরের জন্মভিঁটেতে মোদী, প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আসল উদ্দেশ্য নিয়ে জল্পনা

শান্তনু ঠাকুরকে নিয়ে হরিচাঁদ ঠাকুরের জন্মভিঁটেতে মোদী, প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আসল উদ্দেশ্য নিজে জল্পনা

প্রথম দফার ভোটের আগেই একেবারে নিছক পরিকল্পনা করেই বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের জাতিয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আজই ঢাকায় পৌঁছেছেন িতনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যেই মোদীর এই সফর। করোনা পরিস্থিতিতে এটাই মোদীর প্রথম বিদেশ সফর। তবে বাংলাদেশ সফরে মোদীর সঙ্গে থাকবেন বঙ্গের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। আর তাই নিয়েই জল্পনা শুরু হয়েছে। মতুয়া ভোট পেতেই মোদীর কৌশলী বাংলাদেশ সফর বলে মনে করছে রাজনৈিতক মহল।

বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী মোদী

বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী মোদী

আজ এবং কাল দুদিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি অনুষ্ঠীনে যোগ দিতে বাংলাদেশ সফরে গিয়েছেন তিনি। শুক্রবার ঢাকা বিমানবন্দরে অবতরণ করে মোদীর বিমান। েসখানে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর পর একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

মতুয়া গ্রামে মোদী

মতুয়া গ্রামে মোদী

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে মতুয়া গ্রাম ওরাকান্দিতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিচাঁদ ঠাকুেরর জন্মভিটে পরিদর্শন করবেন তিনি। মোদী এই মতুয়া গ্রাম সফরের সঙ্গী হবে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। আর এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। ঠিক প্রথম দফার ভোটের আগেই বাংলাদেশে মতুয়াগ্রামে মোদীর সফরের মধ্যে রাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে।

মতুয়া ভোট টার্গেট

মতুয়া ভোট টার্গেট

বঙ্গের ভোটে মতুয়াদের টার্গেট করে ঝাঁপিয়েছে বিজেপি। প্রথম থেকেই মতুয়াদের ভোট পাওয়ার জন্য মতুয়া বাড়িতে মধ্যাহ্ন ভোজন থেকে শুরু করে ঠাকুরনগরে জনসভা করেছেন অমিত শাহ। মতুয়া ভোটের কথা মাথায় রেখেই সিএএ প্রতিশ্রুতি ইস্তেহারে রেখেছে বিজেপি। বিজেপি ক্ষমতায় এলেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে বলে ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া মতুয়াদের ভাতা েদওয়ার কথাও বলা হয়েছে।

ভোট রাজনীতি

ভোট রাজনীতি

বঙ্গের ভোটকে টার্গেট করেই প্রথম দফার আগেই বাংলাদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির রণকৌশল পরিষ্কার হয়ে গিয়েছে বলে আক্রমণ শানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। একদিকে যখন বিজেপি অনুপ্রবেশ নিয়ে সোচ্চার হয়েছে অন্যদিকে আবার মতুয়াশরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা দিয়ে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+