‌সরস্বতী পুজোর দিন ঢাকায় নির্বাচন না হওয়ার আবেদন খারিজ হাইকোর্টে, প্রতিবাদে পড়ুয়ারা

‌সরস্বতী পুজোর দিন ঢাকায় নির্বাচন না হওয়ার আবেদন খারিজ হাইকোর্টে, প্রতিবাদে পড়ুয়ারা

সরস্বতী পুজোর দিন ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছিল ঢাকা হাইকোর্টে। কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। ৩০ জানুয়ারি রয়েছে একদিকে সরস্বতী পুজো ও অন্যদিকে কর্পোরেশন নির্বাচন। দেশের হিন্দু সম্প্রদায়ের জন্য সরস্বতী পুজো বড় উৎসব।

হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও মহম্মদ খৈরুল আলমের বেঞ্চ মঙ্গলবার এ সংক্রান্ত শুনানির পর রাজ্য এবং নির্বাচন কমিশনের আইনজীবীকে এই নির্দেশ জারি করা হয়েছে।

প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

এই নির্দেশ প্রকাশ্যে আসার পরই শাহবাগে বিশাল প্রতিবাদ শুরু হয়। রাস্তা আটকে প্রতিবাদ করায় সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা। আবেদনকারীরা ঢাকা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন। মঙ্গলবার বিকেল পাঁচটার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশোরও বেশি পড়ুয়ারা ব্যস্ত রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন। প্রায় দেড়ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে শাহবাগ এলাকা। তাঁরা বুধবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনকে সময় দিয়েছিল নির্বাচনের তারিখ বদল করার। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র পরিষদের সভাপতি তথা আন্দোলনকারীদের মুখপাত্র উৎপল বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘‌যদি বুধবার দুপুর ১২টার মধ্যে আমাদের দাবি মেনে না নেয় নির্বাচন কমিশন, তবে আমরা কমিশনের দপ্তরের সামনে শুয়ে পড়ব।'‌ সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ তাঁর দ্রুত প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘‌আমরা খুব ক্ষুব্ধ এবং আমরা এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাব।'‌

প্রত্যেক বছরই বাংলাদেশে বড় করে সরস্বতী পুজো পালন হয়

প্রত্যেক বছরই বাংলাদেশে বড় করে সরস্বতী পুজো পালন হয়

গত বছরের ২২ ডিসেম্বর কমিশন ঘোষণা করেছিলেন যে ঢাকা সাউথ সিটি ও নর্থ সিটি কর্পোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি হবে। যদিও এই ঘোষণার পরই হিন্দু সম্প্রদায় সরব হয় এবং দাবি করে যে ২৯-৩০ জানুয়ারি হিন্দুদের বড় উৎসব সরস্বতী পুজো রয়েছে সেদিন, তাই নির্বাচনের দিল বদল করা হোক। হিন্দু ক্যালেন্ডারে ২৯ জানুয়ারি ছুটি ঘোষণা করা হলেও, নির্বাচনের দিন ওইদিন থাকায় তা আরও জটিল হয়ে ওঠে। পুজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আর্জি জানানো হয় যে নির্বাচনের দিন বদল করে হিন্দুদের উৎসব পালনের সুযোগ করে দেওয়া হোক।

স্কুলে পোলিং বুথ

স্কুলে পোলিং বুথ

অনেক স্কুলকেই পোলিং বুথ করা হয়েছে, যার ফলে তারা স্কুলে পুজো করতে পারবে না। নির্বাচন কমিশন দিন বদল করতে অস্বীকার করলে গত ৫ জানুয়ারি আইনজীবী অশোক কুমার ঘোষ হাইকোর্টের দ্বারস্থ হন। রবি ও সোমবার দু'‌দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আন্দোলনে সামিল হন। প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বড় উৎসব হয়। ২৯ ও ৩০ জানুয়ারি নির্বাচনের পর ২ ফেব্রুয়ারি ফল বের হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+