ব্রাজিল ফুটবল দলকে নিয়ে যাত্রা করা বিমান ভেঙে পড়ল কলম্বিয়ায়

৭২ জন যাত্রী নিয়েই মেদেলিন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়ার সময় কলম্বিয়ায় ভেঙে পড়ল বিমান। এই বিমানে ব্রাজিলের ফুটবল দলের খেলোয়াড়রাও ছিলেন।

বোগোতা, ২৯ নভেম্বর : ৭২ জন যাত্রী নিয়েই মেদেলিন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়ার সময় কলম্বিয়ায় ভেঙে পড়ল বিমান। এই বিমানে ব্রাজিলের ফুটবল দলের খেলোয়াড়রাও ছিলেন। আঞ্চলিক টুর্নামেন্ট ফাইনাল খেলতে কলম্বিয়া যাচ্ছিল ব্রাজিল দল।

মেদেইনের মেয়র ফেডেরিকো গুতিরেস জানিয়েছেন, এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে কারও বেঁচে থাকার সম্ভাবনাও রয়েছে।

ব্রাজিল ফুটবল দলকে নিয়ে যাত্রা করা বিমান ভেঙে পড়ল কলম্বিয়ায়

গুতিরেসের কথায় "বিশাল অনুপাতের দুর্ঘটনা" এটি। শহরের বাইরে পাহাড়ি এলাকায় এই চার্টার্ড বিমানটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। সম্ভবত এই ঘটনা স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতের একটু আগে ঘটেছে বলেই মনে করা হচ্ছে।

অ্যাম্বুল্যান্স, মেডিক্যাল টিম এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। বিমান দুর্ঘটনার কারণ যদিও এখনও জানান যায়নি।

মেদেইন বিমানবন্দর থেকে নিশ্চিত করা হয়েছে, CP2933 বিমানটি বলিভিয়া থেকে উড়ান শুরু করে। দক্ষিণ ব্রাজিলের শাপেকোয়েন্সে ফুটবল দল এই বিমানে ছিল। বুধবার মেদেইলিনে আতলেতিকো ন্যাসিওনাল দলের সঙ্গে কোপা সাউদামেরিকা কাপের ফাইনালে খেলার কথা ছিল এই দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+