পাকিস্তানে সংখ্যালঘুদের জোর করে গুম করে দেওয়া হচ্ছে! বিস্ফোরক বালোচ-আন্দোলনকারীর
পাকিস্তানে নতুন ইমরান সরকার আসতেই ঘোষণা করা হয়েছিল ,যে এই পাকিস্তান নতুন পকিস্তান। সেখানে সমস্ত স্তরের মানুষদের সমানাধিকার দেওয়া হবে। এরপর পাকিস্তানের কার্তারপুরে দরবার সাহিব গুরুদোয়ারা করিডরের শিলান্
পাকিস্তানে নতুন ইমরান সরকার আসতেই ঘোষণা করা হয়েছিল ,যে এই পাকিস্তান নতুন পকিস্তান। সেখানে সমস্ত স্তরের মানুষদের সমানাধিকার দেওয়া হবে। এরপর পাকিস্তানের কার্তারপুরে দরবার সাহিব গুরুদোয়ারা করিডরের শিলান্যাস করে ইমরান খান বার্তা দেন পাকিস্তান এখন শিখ সহ সমস্ত সংখ্যালঘুদের 'মক্কা ও মদিনা' হতে চলেছে। ইমরানের যে রূপ দেখে প্রশাংসায় ভরিয়ে দিয়েছিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বলেছিলেন মোদী সরকারের উচিত ইমরান সরকারকে দেখে শেখা, যে পাকিস্তানে সংখ্যালঘুদের কিভাবে সমাদর করা হচ্ছে। এবার সেই পাকিস্তানের বালুচিস্তান থেকেই সংখ্যালঘু নিষ্পেষণের খবর উঠে আসছে। প্রসঙ্গত, গোটা পাকিস্তানে হিন্দুরা এখন সংখ্যালঘু তালিকায়।
|
পাকিস্তানি সেনা গুম করছে সংখ্যালঘুদের!
বালুচিস্তান বহুদিন ধরেই পাকিস্তানের ছাতা থেকে বেরিয়ে আসার জন্য লড়ছে। আর এই চিন্তা ধারার নেপথ্যে রয়েছে সেখানের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা। এবার সেই অত্যাচার নিয়ে সরব হয়ে মুখ খুললেন সেদেশের বালোচ আন্দোলনকারী । তাঁর দাবি যেখানে পাকিস্তান 'এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স কনভেনশন'-এ সই করছে একদিকে, অন্যদিকে একেরপর এক বালুচিস্তানের বাসিন্দাদের অপহরণ করে নিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা।

পাকিস্তান ও সংখ্যালঘু
সংখ্যালঘুদের নিয়ে কিভাবে বালুচিস্তানে আক্রমণ করা হয়েছে ,তা নিয়ে একটি আন্তর্জাতিক মানের জনসচেতনতা তৈরি করতে চাইছে বালুচিস্তানের আন্দোনকারীরা। তাঁদের দাবি আন্তর্জাতিক মহল যেনব বালুচিস্তানে পাকিস্তানি সেনা ও প্রশাসনের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়।
|
'গুম হয়ে যাচ্ছেন রাতারাতি' !
বালুচিস্তানের বালোচ রিপাবলিকান পার্টি র তরফে জানানো হচ্ছে, রাতারাতি সেখানের ও পাকিস্তানের বিভিন্ন এলাকার সংখ্যালঘুদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর আর নিখোঁজদের কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। এর নেপথ্যে রয়েছে পাকিস্তান সেনা।












Click it and Unblock the Notifications