ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা পাকিস্তানি সাংসদদের, ফেব্রুয়ারিতেই কাশ্মীর দখলের ডাক
কাশ্মীরকে অশান্ত করে তুলতে ফের উঠে পড়ে লাগলেন পাকিস্তানের সাসংদরা। এবার সরাসরি ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আর্জি জানান তাঁরা। এক নেতা আবার সেই দিনক্ষণ ঠিক করে দিলেন প্রধানমন্ত্রীকে। সেই তারিখেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্যে প্রধানমন্ত্রী ইমরানের কাছে আর্জি রাখেন তিনি।

কবে যুদ্ধ করতে চায় পাকিস্তানিরা?
জমিয়াত ইলেমা-ই ইসলাম ফজল পাকিস্তান সরকারের কাছে আর্জি জানায় যে পাকিস্তানের উচিত অবিলম্বে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। জমিয়াত ইলেমা-ই ইসলামের নেতা মৌলানা আবদুল আকবর ছিত্রালি ইমরান খানের কাছে আর্জি রাখেন যে, ১০ ফেব্রুয়ারির দিনটিতেই যুদ্ধ ঘোষণা করা হোক ভারতের বিরুদ্ধে।

ফের কাশ্মীরে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি
মাওলানা চিত্রালির দাবি ভারতের সাথে নিছক যুদ্ধের ঘোষণাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সজাগ করে তুলবে। এর ফলেই দুই দেশের মধ্যে কয়েক দশক পুরানো কাশ্মীরের সমস্যায় হস্তক্ষেপ করবে তারা এবং সমাধান করতে বাধ্য করবে। চিত্রালির এই জিহাদ ঘোষণার দাবিকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সংসদের বেশ কয়েকজন সদস্য।

উপমহাদেশের বিভক্ত করার পরিকল্পনা
কাশ্মীরের জনগণকে মুক্ত করতে এবং উপমহাদেশের বিভক্তির অসম্পূর্ণ পরিকল্পনাটি সম্পূর্ণ করার জন্য যুদ্ধই একমাত্র বিকল্প বলে রব তোলেন বেশ কয়েকজন পাকিস্তানি সাংসদ। প্রধান বিরোধী দলের সংসদীয় নেতা খাজা আসিফ বিশঅবের অন্যান্য মুসলিম দেশগুলির বিরুদ্ধেও সুর চড়ান। তাঁর অভিযোগ, কাশ্মীরের জনগণের জন্য কিছুই করছেন না ইসলামিক দেশগুলি। এই কারণে সেই দেশগুলির বিরুদ্ধে তীব্র নিন্দা জানান তিনি।

কাশ্মীর দখলের ডাক
তিন ঘণ্টার দীর্ঘ বিধানসভা অধিবেশন শেষে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মোহাম্মদ খান আবেগপ্রবণ হয়ে পরেন এবং দেশকে 'ভারতে আক্রমণ চালিয়ে জম্মু ও কাশ্মীর দখল করার পরিকল্পনা করার' আহ্বান জানান। অবশ্য প্রধানমন্ত্রী ইমরান খান এখনও ভারতের বিরুদ্ধে জিহাদের আহ্বানে সাড়া দেননি।












Click it and Unblock the Notifications