Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জাতীয় জরুরি অবস্থা জারি পাকিস্তানে! পঙ্গপালের হানায় ‘বেলাইন’ ইমরান খান

সমস্যার অন্ত নেই পাকিস্তানের। কিছুতেই তাই স্বস্তি মিলছে না সরকারের। এবার পঙ্গপালের হানায় অতীষ্ঠ হয়ে পাকিস্তান সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দিল।

সমস্যার অন্ত নেই পাকিস্তানের। কিছুতেই তাই স্বস্তি মিলছে না সরকারের। এবার পঙ্গপালের হানায় অতীষ্ঠ হয়ে পাকিস্তান সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দিল। মরুভূমিতে পঙ্গপালের হানায় বিব্রত পাকস্তানবাসী। তাই উষ্মা প্রকাশ করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান।

জরুরি অবস্থা পাকিস্তানে! পঙ্গপালের হানায় ‘বেলাইন’ ইমরান

পাকিস্তানের পঞ্জাবের সিন্ধু প্রদেশে ফসল ধ্বংস করে দিচ্ছে মরুভূমির পঙ্গপাল। পঙ্গপালের তাণ্ডবে অতীষ্ট পাকিস্তান সরকার। ইমরান খান দেশে পঙ্গপালের প্রাদুর্ভাব রোধ করতে এবং শস্যের ক্ষতি রোধ করতে সচেষ্ট হলেন অবশেষে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন, যে কোনও ধরনের পদক্ষেপ গ্রহণ করে এই হানা রোধ করতে।

২০১৯ সালের প্রথমেও এমন ঘটনা ঘটেছিল। এই ব্যাপারে উগ্বিগ্ন ভারতের পঞ্জাবও। পঞ্জাবের তিনটি জেলাতেও পঙ্গপাল হামলার কারণে কৃষকরা তাদের ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছিলেন। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও লিখেছিলেন এই মর্মে।

পাকিস্তানের কাছে বিষয়টি উত্থাপন করার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, পঙ্গপাল নিয়ন্ত্রণে কোনও ব্যর্থতা ভারত বিশেষত পঞ্জাব, হরিয়ানা মেনে নেবে না। পাকিস্তানও এ ব্যাপারে তটস্থ। পাকিস্তান চারটি প্রদেশকে বৈঠক করেন ইমরান খান। এই বৈঠকেই পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পরিকল্পনা অনুমোদিত হয়। পঙ্গপালের এই প্রাদুর্ভাব রোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইমরান খান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+