টার্গেট অযোধ্যা, কাশ্মীর, আফগানিস্তানে জঙ্গিদের 'শান' দিচ্ছে পাক কমান্ডোরা, আইএসআইয়ের চক্রান্ত ফাঁস
টার্গেট অযোধ্যা, কাশ্মীর, আফগানিস্তানে জঙ্গিদের 'শান' দিচ্ছে পাক কমান্ডোরা, আইএসআইয়ের চক্রান্ত ফাঁস
স্বভাব কিছুতেই ছাড়তে পারছে না পাক সরকার। ক্ষমতায় যেই আসুক সেই ভারত বিরোধিতায় মেতে ওঠে। সেই একই পথে হাঁটতে শুরু করেছে ইমরান সরকারও। গোেয়ন্দা সূত্রে খবর পাক কমান্ডোরা আফগানিস্তানে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে ভারতে হামলা চালানোর জন্য। এবার তাদের টার্গেট কাশ্মীর ছাড়াও অযোধ্যার রাম মন্দির।

৫ অগাস্টই লক্ষ্য
৩৭০ ধারা বিলোপ ঘটানো হয়েছিল ২০১৯ সালের ৫ অগাস্ট। আবার সেই ৫ অগাস্টই আরেক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছে ভারত। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো হওয়া কথা সেই দিন। সেই মাহেন্দ্রক্ষণকে কাজে লাগােত চাইছে জঙ্গিরা। সেদিন কাশ্মীর এবং অযোধ্যাকে টার্গেট করে নাশকতা ছড়ানোর চক্রান্ত করছে জঙ্গিরা।

জঙ্গি প্রশিক্ষণে পাকিস্তান
ভারতের কাশ্মীর এবং অযোধ্যায় হামলা চালানোর জন্য জঙ্গিদের প্রশিক্ষণ দিতে আফগানিস্তানে পৌঁছে গিয়েছে পাকিস্তানের কমান্ডো বাহিনী। পাক সেনার স্পেশাল সার্ভিস গ্রুপ জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে আফগানিস্তানের জালালাবাদে। তালিবানি জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে তারা।

টার্গেট স্বাধীনতা দিবসও
১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিনও জঙ্গিরা নাশকতা ছড়ানোর পরিকল্পনা করছে। আফগানিস্তানে প্রায় ২০ জন তালিবানি জঙ্গিকে প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনার স্পেশাল ফোর্স। এর আগে ইদের দিন ভারতে হামলা চালানোর ছক কষেছিল তারা। কিন্তু সেটা কোনও ভাবে সফল হয়নি। তাই এবার নতুন করে পরিকল্পনা করেছে তারা।

অযোধ্যার নিরাপত্তা জোর
৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো হবে। অর্থাৎ সেদিনই রাম মন্দির নির্মাণের সূচনা হবে। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং থেকে শুরু করে তাবর রাজনৈতিক দলের নেতারা। ইতিমধ্যেই গোটা দেশে এই নিয়ে উন্মাদনা তৈরি হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications