লাদাখ সংঘাতের আবহে পাক মন্ত্রীকে চিনে পাঠানোর নেপথ্যে ইমরানের কোন গোপন প্ল্যান! কিছু তথ্য

লাদাখ আবহে পাক মন্ত্রীকে চিনে পাঠানোর নেপথ্যে ইমরানের কোন গোপন প্ল্যান! নেপালকে দলে টানতে কী করছে পাকিস্তান

লাদাখ সংঘাতের আবহে পাকিস্তানের বিদেশমন্ত্রীকে বিশেষ ৩ পয়েন্টের স্ক্রিপ্ট দিয়ে চিনে পাঠিয়েছেন ইমরান খান। দুই দেশের 'উন্নয়ন' এর কথা মুখে বললেও, আদতে যে পাকিস্তান-চিনের আলোচনার টেবিলে ভারতই থেকে যাবে তা বলাই বাহুল্য এমন এক পরিস্থিতিতে ইমরান সরকার নিদের বিদেশমন্ত্রীকে কোন গোপন অভিসন্ধি নিয়ে চিনে পাঠিয়েছে দেখে নেওয়া যাক।

প্রতিরক্ষা ও পাকিস্তান-চিন

প্রতিরক্ষা ও পাকিস্তান-চিন

পাকিস্তান চাইছে গতবছর অগাস্টে চিন ও পাকিস্তানের মধ্যে যে 'রাওয়ালপিন্ডি আর্মি হেডকোয়ার্টাস ফর ডিফেন্স কোঅপরেশন' চুক্তি হয়েছিল, তা আরও বাড়িয়ে দিতে। পাকিস্তালাদাখ আবহে চিনের সঙ্গে যৌথ মিলিটারি কমিশন চাইছে।

সিপিইসি নিয়ে ইমরানের ইচ্ছা প্রকাশ

সিপিইসি নিয়ে ইমরানের ইচ্ছা প্রকাশ

এছাড়াও চিন-পাকিস্তান ইকোনমিক করিডর নিয়ে ইচ্ছা প্রকাশ করেছেন ইমরান খান। ইমরানের দাবি, কুরেশিকে চিনে পাঠিয়ে গিলগিট বালতিস্তানের সঙ্গে চিনের সংযোগে আরও জোর দেওয়ার বার্তা দিয়েছেন ইমরান। যাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও সিন্ধের সঙ্গে চিনের যোগাযোগ রাখা যায় তার ওপর ইমরান জোর দিতে চাইছে। এতে পিওকে নিয়ে ভারতকে ব্যাকফুটে রাখতে চাইছে পাকিস্তান।

 নেপাল-পাকিস্তানের মধ্যে যোগাযোগের চেষ্টা!

নেপাল-পাকিস্তানের মধ্যে যোগাযোগের চেষ্টা!

চিনের হাত ধরে এবার নেপালকেও দলে টানার চেষ্টা করছে পাকিস্তান। পাকিস্তান চাইছে চিনের সহযোগিতায় নেপাল-ভারত সাম্প্রতিক দ্বন্দ্ব উস্কে নেপালকেও নিজের দিকে ঘুরিয়ে নিতে। যার জেরে কাশ্মীর ইস্যুতে তাদের ভারত বিদ্বেষ আরও পূর্ণতা পায়। ইতিমধ্যেই নেপাল চিনের সঙ্গে ২০ টি নির্মাণ কাজ বিষয়ক কন্ট্র্যাক্ট স্বাক্ষর করেছে। আর সেই সূত্র ধরে এবার ট্রান্সপোর্ট করিডরের হাত ধরে নেপালকে পাকিস্তান সঙ্গে নিতে চাইছে।

ভারত বিরোধিতায় জোটবদ্ধকরণ

ভারত বিরোধিতায় জোটবদ্ধকরণ

ভারত বিরোধিতার জেরে কাশ্মীর ইস্যুতে ইস লামাবাদকে সম্পূর্ণ সমর্থন দিয়েছে বেজিং। এদিকে, এই ইস্য়ুতে তুরস্ক, মালয়েশিয়ার খুল্লামখুল্লা সমর্থনও আদায় করে নিয়েছেন ইমরান। এবার শুধু বাকি নেপাল।যার হাত ধরে ভারতকে কূটনৈতিক সাঁড়াশি আক্রমণের ছক কষে বসে রয়েছেন ইমরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+