পাকিস্তানে করোনায় আক্রান্ত হলেই স্থানান্তরিত করা হচ্ছে POK-তে!

সারা বিশ্বের মতো করানা প্রকোপে আক্রান্ত পাকিস্তানও। সেদেশে এখনও পর্যন্ত ১১০২। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৮ জন। করোনা আক্রান্তদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সেনার উচ্চপদস্থ আধিকারিকরাও। এই পরিস্থিতিতে পাকিস্তানে করোনা আক্রান্তদের পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে।

রোগীদের কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে পিওকে ও গিলগিটে

রোগীদের কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে পিওকে ও গিলগিটে

জানা গিয়েছে পাঞ্জাব ও সিন্ধ প্রদেশে আক্রান্ত হওয়া রোগীদের কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে পিওকে ও গিলগিটে। সেখানে এদের জন্য বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়েছে। যাতে পাকিস্তানের অভ্যন্তরে এই রোগের সংক্রমণ ছড়িয়ে না পড়ে তাই এই ব্যবস্থা। আর এই সিদ্ধান্তের পিছনে রয়েছে মূলত সেদেশের সেনা।

পাঞ্জাব প্রদেশ থেকে করোনা আক্রান্তদের সরানো হচ্ছে

পাঞ্জাব প্রদেশ থেকে করোনা আক্রান্তদের সরানো হচ্ছে

তবে এতে চটেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও গিলগিটের বাসিন্দারা। তাদের বক্তব্য, তাদেরকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হচ্ছে এভাবে। পাঞ্জাব প্রদেশের থেকে নিয়ে আসা রোগীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হলেও স্থানীয়দের জন্য ভাবা হচ্ছে না। এদিকে সীমান্তের ওপার থেকে এদিকে যাতে করোনা ছড়িয়ে না পড়ে তার দিকে নজর রাখছে জম্মু ও কাশ্মীরের প্রশাসন।

চিন থেকেই করোনা ছড়িয়েছে পাকিস্তানে

চিন থেকেই করোনা ছড়িয়েছে পাকিস্তানে

এর আগে বাল্টিস্তানের বাসিন্দারাও পাকিস্তান সরকারকে দোষারোপ করেছিল সেখানে করোনা ছড়িয়ে পড়ার পিছনে। গিলগিটে চিনের অনেক প্রোজেক্ট রয়েছে। সেখানে চিনের সেনা আধিকারিক থেকে শুরু করে চিন থেকে আসা কর্মীদের মাধ্যমেই সেখানে করোনা ছড়িয়ে পড়েছে।

লকডাউন নেই পাকিস্তানে

লকডাউন নেই পাকিস্তানে

এদিকে ইমরান খান সাফ জানিয়েছেন পাকিস্তানে যাই হয়ে যাক তিনি লকডাউন ঘোষণা করবেন না। সার্ক-এর গুরুত্বপূর্ণ বৈঠকে শুধু অনুপস্থিতই ছিলেন না ইমরান, দেশের স্বাস্থ্যমন্ত্রীকে সেই বৈঠকে বসিয়ে দেন ইমরান। পাশাপাশি করোনা নিয়ে এমন আপৎকালীন পরিস্থিতিতে পাকিস্তান সার্কের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তুলে সকলকে চমকে দেয়। এরপরই ইমরানের পদক্ষেপ অনেককেই অবাক করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+