প্রতি ১০ জনের মধ্যে করোনা আক্রান্ত ১ জন, মহামারী নিয়ে কোন আশঙ্কার কথা শোনাল হু
প্রতি ১০ জনের মধ্যে করোনা আক্রান্ত ১ জন, মহামারী নিয়ে কোন আশঙ্কার কথা শোনাল হু
করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে বিশ্বের একাধিক দেশে। বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে ১ জন করোনা ভইরাসে আক্রান্ত। উদ্বেগজনক তথ্য প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামনে আরও কঠিন সময় এগিয়ে আসছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। ফের শীত পড়তে শুরু করেছে একাধিক দেশে। শীতে সংক্রমণ বেশি ছড়াবে বলে আশঙ্কা করছেন তাঁরা।

১০ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে এই মুহূর্তে বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে এক জন করোনা সংক্রমিত। পজিটিভ করোনা রোগীর সংখ্যা ২০ গুণেরও বেশি। এই সংখ্যা আরও বাড়বে আগামী কয়েক মাসে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা।

শীতে বাড়বে প্রকোপ
উত্তর গোলার্ধে ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে। ঠান্ডা বাড়লেই করোনা সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হুয়ের গবেষকরা। গত বছর শীতকাল থেকেই করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছিল। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অত্যন্ত উদ্বেগজনক কাটবে বলে আগেই জানিয়ে দিয়েছেন হুয়ের বিশেষজ্ঞরা।

লকডাউনের পথে ইউরোপ
ইতিমধ্যেই লকডাইনের পথে হাঁটতে শুরু করেছে ইউরোপ। ফ্রান্স, ইতালি সহ একািধক দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়কে শুরু করেছে। বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় বলে ফের সাবধান করেছেব হুয়ের গবেষকরা। তাতেই আরও উদ্বেগ বাড়তে শুরু করেছে। তবে আফ্রিকায় করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

টীকা কবে
করোনা টীকা নিয়ে প্রায় সব দেশই গবেষণা শুরু করেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও দেশ সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি। করোনা টীকা কবে হাতে আসবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই নিয়ে উদ্বেগ বাড়ছে বিজ্ঞানীদের। আর একবার টীকা নিলেই যে করোনা থেকে মুক্তি মিলবে এমনটাও বলা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications