মোনালিসার একটি 'নগ্ন' ছবিও এঁকেছিলেন ভিঞ্চি, ভাইরাল খবরে তোলপাড়

লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্র মোনালিসা নিয়ে আগে বহু রহস্য ও কৌতুহল দানা বেঁধেছে। নতুন করে আর একটি খবরে শোরগোল পড়ে গিয়েছে।

চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্র মোনালিসা নিয়ে আগে বহু রহস্য ও কৌতুহল দানা বেঁধেছে। নতুন করে আর একটি খবরে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, আর একটি চারকোল দিয়ে আঁকা মহিলার উন্মুক্ত শরীরের চিত্র উদ্ধার হয়েছে যা এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি।

মোনালিসার একটি 'নগ্ন' ছবিও এঁকেছিলেন ভিঞ্চি, তোলপাড় ফ্রান্স

বিশেষজ্ঞরা বলছেন, এই চিত্রের সঙ্গে মোনালিসার অনেক মিল রয়েছে। অর্থাত সন্দেহ করা হচ্ছে, এই ছবিটি মোনালিসার যা এঁকেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি।

প্যারিসে যেখানে ভিঞ্চির মোনালিসার চিত্রটি রাখা আছে সেখানেই নতুন ছবিটি পরীক্ষা করা হচ্ছে। ছবিটির নাম 'মোনা ভানা'। এটি আগে ১৮৬২ সাল থেকে ফ্লোরেন্টিনে মাস্টার্স স্টুডিওয় ছিল। নবজাগরণের সময়ের আরও অনেক নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়।

সংগ্রহশালার বিশেষজ্ঞরা চিত্রটি একমাস ধরে পরীক্ষা করে জানিয়েছেন, এই চিত্রটির শিল্পকলা অতুলনীয়। পুরোটি যদি ভিঞ্চি নাও আঁকেন বলে ধরে নেওয়া যায় তাহলে এর কিছুটা তো তিনিই এঁকেছিলেন তা একপ্রকার নিশ্চিত। এবং সবচেয়ে বড় কথা এটি নকল ছবি নয়।

মোনালিসার একটি 'নগ্ন' ছবিও এঁকেছিলেন ভিঞ্চি, ভাইরাল খবরে তোলপাড়

মোনালিসার আসল ছবির সঙ্গে এই ছবিতে থাকা নারীর হাত, শরীরের অদ্ভুত মিল। বিশেষজ্ঞদের মতে, "দেখে মনে হবে যেন একজনেরই দুটি ছবি। এবং দুটি ছবির মাপও এক্কেবারে সমান।" সেইসঙ্গে আরও অনেককিছুই মিলে গিয়েছে। সবচেয়ে বড় কথা লিওনার্দো ভিঞ্চির সময়কালেই এই ছবি আঁকা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+