New Year 2025: কোন দেশগুলি সবার প্রথমে এবং কোন দেশ সবার শেষে নতুন বছরকে স্বাগত জানায় জানেন?
New Year 2025: নতুন ইংরেজি বছর শুরু হচ্ছে। প্রত্যেকে তৈরি নতুন বছরকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রত্যেক বছর ইংরেজি নববর্ষকে বিশ্বজুড়ে প্রায় সমস্ত দেশে এবং আলাদা টাইম জোনে উৎসব মুখরিত হয়ে পালন করা হয়। এ বছরও তার অন্যথা হচ্ছে না।
তবে জানেন কি, কোন দেশগুলি সবার প্রথমে এবং কোন দেশগুলি সবচেয়ে শেষে নতুন বছরকে স্বাগত জানায়? আসুন জেনে নেওয়া যাক।

সবার প্রথম যে দেশটি নতুন বছরকে স্বাগত জানায় প্রতিবছর সেটি হল, রিপাবলিক অফ কিরিবাতি। এটি কিরিবাতি দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। তার একটু পরেই নতুন বছর শুরু হয় নিউজিল্যান্ডে। তারপরে ফিজি দ্বীপপুঞ্জে এবং অস্ট্রেলিয়ায় নতুন বছরকে মহা ধুমধাম করে স্বাগত জানানো হয়।
এরপর যে দেশগুলিতে নতুন বছর সবার আগে শুরু হয় সেগুলি হল - জাপান, দক্ষিণ কোরিয়া, গণ প্রজাতন্ত্রী চিন, ফিলিপিন্সের মতো পূর্বের অনেকগুলি দেশ। এরপরে নতুন বছরকে আমন্ত্রণ জানায় ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমারের মতো দেশগুলি।
ভারতে নতুন বছর শুরুর কিছুক্ষণ আগেই ইংরেজি নতুন বছর শুরু হয় বাংলাদেশ, নেপাল-সহ কয়েকটি দেশে। ভারতের সঙ্গে একই সময়ে নতুন বছর শুরু হয় শ্রীলঙ্কাতেও। তার কিছুক্ষণ পরে পাকিস্তান, আফগানিস্তান, আজারবাইজান, ইরান-সহ বেশ কিছু দেশে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
তারও অনেক পরে ইউরোপের দেশগুলি অর্থাৎ গ্রিস, জার্মানি, যুক্তরাজ্য, ইংল্যান্ড সহ সবকটি দেশে নতুন বছরকে স্বাগত জানানো হয়। ভারতীয় সময় সকালের দিকে নতুন বছরকে স্বাগত জানায় ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি, বলিভিয়া, উরুগুয়ে সহ দক্ষিণ আমেরিকার দেশগুলি। এবং সবশেষে ভারতীয় সময় অনুযায়ী এদেশে নতুন বছর স্বাগত জানানোর প্রায় অর্ধেক দিন পরে নতুন বছরকে স্বাগত জানায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর আমেরিকার বিভিন্ন দ্বীপ রাষ্ট্রগুলি। আর এভাবেই আলাদা আলাদা সময়ে ও টাইম জোনে গোটা বিশ্ব নতুন বছর সেলিব্রেট করে থাকে।












Click it and Unblock the Notifications