Narendra Modi's USA Visit: নতুন ভিসা নীতি, জিই-হ্যাল চুক্তি, জানুন মোদীর মার্কিন সফরে ভারতের প্রাপ্তির তালিকা

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটৈনিতিক বিশ্লেষকদের মতে মোদীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুই দেশের জন্যই। ইতিমধ্যেই দুই দিন সফর হয়ে গিয়েছে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতও করেছেন মোদী। এবার মোদীর যুক্তরাষ্ট্র সফর থেকে ভারতের প্রাপ্তি হিসাবে নিকেষও শুরু হয়ে গিয়েছে।

যুদ্ধ বিমান বানাতে স্বনির্ভর হতে চলেছে ভারত। মোদীর মার্কিন সফরে আমেরিকার বহুজাতিক সংস্থা জেনারেল ইলেকট্রিক (জিই)-এর সঙ্গে ঐতিহাসিক চুক্তি হ্যালের। বৃহস্পতিবার সংস্থার 'এরোস্পেস' বিভাগের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান এরোনটিকস লিমিটেড (হ্যাল)-এর। এই চুক্তি মোতাবেক দুই সংস্থা যৌথ ভাবে যুদ্ধিবিমানের ইঞ্জিন তৈরি করবে।

মোদী

পিএমও থেকে করা একটি টুইট করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনাক্রমে জেনারেল ইলেকট্রিক সংস্থা ভারতের সঙ্গে যৌথ ভাবে প্রযুক্তিগত কাজ করতে সম্মত হয়েছে।

ভারত মার্কিন এইচ বি ওয়ান ভিসা নীতিরও পরিবর্তন হতে পারে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে দুই দেশে বাড়তে চলেছে কনস্যুলেটের সংখ্যা। বর্তমানে মার্কিন মুলুকে ভারতের পাঁচটি কনস্যুলেট রয়েছে। আরও একটি দ্রুত চালু হবে, সেটি আলাস্কা এরিয়ার জন্য। অন্যদিকে ভারতের বেঙ্গালুরু এবং আহমেদাবাদে আরও দুটি কনস্যুলেট চালু করতে চলেছে জো বাইডেনের প্রশাসন।

মোদী

নতুন ভিসা নীতির ফলে ভারতীয়দের আমেরিকাতে কাজ করতে যাওয়া এবং বসবাসের ক্ষেত্রে সুবিধা হবে। খুব কম সংখ্যাক বিদেশী এবং প্রবাসী ভারতীয়দের কাছে এইচ ওয়ান বি ভিসা আছে। এবার নয়া নিয়মে সংখ্যা বাড়বে।

মোদী

নাসার মহাকাশ গবেষণাতেও যুক্ত হতে চলেছে ভারত। ২০২৫ সালের মধ্যে চাঁদে ফের মানুষ পাঠানোর উদ্যেগ নিয়েছে আমেরিকা। এই প্রকল্পে যুক্ত হবে ভারতও। প্রযুক্তিগত দিক থেকেও মোদীর এই সফর ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমেরিকার একটি চিপ প্রস্তুতকারী সংস্থা ভারতের তাদের উৎপাদন শুরু করবে। যা অটোমোবাইল এবং অন্য প্রযুক্তি ক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+