রাষ্ট্রপুঞ্জের সভা থেকেই বিশ্বব্যাপী করোনা টিকা সরবরাহের প্রতিশ্রুতি মোদীর, সাধুবাদ জানাল হু
রাষ্ট্রপুঞ্জের সভা থেকেই বিশ্বব্যাপী করোনা টিকা সরবরাহের প্রতিশ্রুতি মোদীর, সাধুবাদ জানাল হু
বিশ্বব্যাপী করোনা গবেষণার মাঝেই ইতিবাচক বার্তা দিল ভারত। এবার বিশ্বব্যাপী করোনা টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমেই রাষ্ট্রপুঞ্জের সভায় যোগ দেন মোদী। এই সভা থেকেই মোদী জানান, মানবতাকে রক্ষার দায় ভারতেরও। তাই সমস্ত ট্রায়াল সফলভাবে শেষ হলেই সারাবিশ্বে ভ্যাকসিন সরবরাহের অঙ্গীকার করছে ভারত।

মোদীর সিদ্ধান্তে ধন্যবাদ জ্ঞাপন বিশ্ব স্বাস্থ্য সংস্থার
এদিকে রবিবারের রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় (ইউএনজিএ) ভারতের বার্তায় খুশির হাওয়া আন্তর্জাতিক মহলে। মোদীর কথায়, "বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ ভারত। প্রতিষেধক প্রস্তুতির এই বিশাল ক্ষমতাকে কাজে লাগিয়েই মহামারীর হাত থেকে মানবসভ্যতাকে বাঁচানোর চেষ্টায় ব্রতী হবে ভারত।" এদিকে ইতিমধ্যেই ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে অক্সফোর্ড সহ একাধিক করোনা ভ্যাকসিনের। তালিকায় নাম আছে রাশিয়ার করোনা ভ্যাকসিনেরও। ফলে মোদির বার্তায় আশায় বুক বাঁধছে অন্যান্য দেশগুলি। এদিকে মোদীর সিদ্ধান্তকে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

১৫০ টি দেশে প্রয়োজনীয় ওষুধের যোগান ভারতের
এদিন মোদী আরও জানান, "করোনা সংকটের মাঝেই প্রায় ১৫০টি দেশকে প্রয়োজনীয় ওষুধের যোগান দিয়েছে ভারত।" প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই মোদি জানিয়েছিলেন যে, প্রায় তিনটি কোভিড ভ্যাকসিনের বিষয়ে আশাবাদী ভারত এবং ট্রায়াল সফল হলে কিভাবে প্রত্যেক ভারতবাসী সেই ভ্যাকসিন পাবেন, তার কৌশলও নাকি ছকে ফেলেছেন তিনি। যদিও বিরোধীদের অভিযোগ করোনা মোকাবিলায় একাধিক পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে অসংখ্য ফাঁক থেকে যাচ্ছে কেন্দ্রের কৌশলে।

আন্তর্জাতিক টিকাদান কর্মসূচিকে কাজে লাগানোর ভাবনা
এক কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ১৯৭৮ সাল থেকে ভারতে চালু হওয়া আন্তর্জাতিক টিকাদান কর্মসূচি (ইউআইপি)-র আওতায় সকল ভারতীয়কে কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। বর্তমানে ভারতে তিনটি ভ্যাকসিন সর্বাধিক চর্চার কেন্দ্রে। আশা যোগাচ্ছে ভারত বায়োটেকের 'কোভ্যাক্সিন' ও জাইডাস ক্যাডিলাসের করোনা ভ্যাকসিন। পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রোজেনেকার যৌথ সহযোগিতায় প্ৰস্তুত 'কোভিশিল্ড' ইতিমধ্যেই পুনের সিরাম ইনস্টিটিউটে আওতায় পরীক্ষাধীন রয়েছে। এদিকে মোদীর এই টিকা সরবরাহের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন,বিশ্বব্যপী সংহতির লক্ষ্যে নরেন্দ্র মোদীর এই অঙ্গিকারের জন্য অনেক ধন্যবাদ।

রাষ্ট্রপুঞ্জে ভারতের ভূমিকার বিষয়েও জোরদার সওয়াল মোদীর
ইউএনজিএ সভা চলাকালীন সারাবিশ্বের সামনে ভারতের গুরুত্ব প্রতিষ্ঠার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জে ভারতের ভূমিকার বিষয়েও জোরদার সওয়াল করেন মোদি। তিনি জোর গলায় বলেন, "এর পরেও কেন জাতিপুঞ্জের সিদ্ধান্ত গ্রহণকারী কমিশনে নেওয়া হবে না ভারতকে?" এদিকে ইতিমধ্যেই ৬০ লক্ষ করোনা আক্রান্তের গণ্ডি পার করতে চলেছে ভারত। প্রত্যহ আক্রান্তের গোটা বিশ্বে ভিত্তিতে শীর্ষে ভারত।
{quiz_369}












Click it and Unblock the Notifications