বিদেশের মাটিতে এবার ছুরি নিয়ে হামলা! আহত বহু
বিদেশের মাটিতে বন্দুকবাজদের হামলার কথা এখন মাঝে মধ্যেই শোনা যায়। কিন্তু এবার ছুরি নিয়ে হামলার জেরে শোরগোল সিডনিতে।
বিদেশের মাটিতে বন্দুকবাজদের হামলার কথা এখন মাঝে মধ্যেই শোনা যায়। কিন্তু এবার ছুরি নিয়ে হামলার জেরে শোরগোল সিডনিতে। মঙ্গলবার সেখানকার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে এক ব্যক্তি পথ চলতি মানুষজনকে ছুরি নিয়ে হামলা করেন। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এক ব্যক্তির পরনে বালাক্লাভা। সিডনির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের কিং স্ট্রিটে এই ব্যক্তি হঠাৎই ছুরি নিয়ে পথ চলতি মানুষের ওপর হামলা শুরু করেন। খবর পাওয়ার পরেই পুলিশ গিয়ে তাঁদের গ্রেফতার করে।
তবে সর্বভারতী সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার মিডিয়ায় সেই আক্রমণকারীর ছবি দেখানো হয়েছে। রান্নাঘরে ব্যবহারের ছুরি নিয়ে তাকে আল্লাহু আকবর এবং শুট মি বলতে শোনা গিয়েছে। পুলিশের মুখপত্র জানিয়েছেন, এরপরেই সেখানে পুলিশি তল্লাশি শুরু হয়ে যায়। সেখানকার পরিবহণ বিভাগ থেকে জানানো হয় তাঁরা যেন কিং স্ট্রিট এড়িয়ে চলেন। পুলিশের তরফ থেকে জানানো হয়, কিং স্ট্রিটে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় গাড়ির চাপ বেশি থাকায়, গাড়ি চালকদের বিকল্প রাস্তা বেছে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।












Click it and Unblock the Notifications