বিশ্বের মোট করোনা সংক্রামিতের অর্ধেক আমেরিকা, ইতালি, স্পেনের, বলছে রিপোর্ট

করোনা ভাইরাসে সংক্রমণ ছড়িয়েছে বিশ্বের ২০০টি দেশে। তারমধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে আমেরিকা, ইতালি এবং স্পেনে।

করোনা ভাইরাসে সংক্রমণ ছড়িয়েছে বিশ্বের ২০০টি দেশে। তারমধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে আমেরিকা, ইতালি এবং স্পেনে। বিশ্বের অর্ধেক করোনা সংক্রামিত রোগী এই তিন দেশের বলে জানিয়েছেন সমীক্ষকরা। সেখানে ভারতে সংক্রামিত হয়েছে ৪,৪০০ জন।

আমেরিকায় বাড়ছে করোনা সংক্রমণ

আমেরিকায় বাড়ছে করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ এবং মৃত্যুতে চিনকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা। মড়কের মত মৃত্যু হচ্ছে সেখানে। দিনে মৃত্যু ১০০০ ছাড়িয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ভারতের কাছে ওষুধ চেয়েছে ট্রাম্প প্রশাসন। এমনকী ওষুধ না িদয়ে প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন ট্রাম্প। দেশকে সংকটমুক্ত করতে মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন।

ইতালি-স্পেনে সংক্রমণ মারাত্মক

ইতালি-স্পেনে সংক্রমণ মারাত্মক

ইউরোপেরও করোনা থাবা ভয়ঙ্কর আকার নিয়েছে। ইতালিতে সর্বাধিক সংক্রমণ হয়েছে ইউরোপের মধ্যে। হাসপাতালে জায়গা হচ্ছে না রোগীর। শেষে জার্মানিতে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের। অন্যদিকে স্পেনের অবস্থাও প্রায় একই রকম। সেখানেও করোনা সংক্রমণ সাত থেকে আট হাজারে পৌঁছে গিয়েছে। লাফিয়ে বাড়ছে।

 ভারতেও বাড়ছে সংক্রমণ

ভারতেও বাড়ছে সংক্রমণ

ভারতেও করোনা ভাইরাসে মৃত্যু ১০০ ছাড়িয়েছে। সংক্রমণ ছাড়িয়েছে ৪৪০০। পরিস্থিতি আরও উদ্বেগজনক জায়গায় যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ১৩ জন ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন। নতুন করে সংক্রামিত হয়েছেন ৫০৩ জন। এদিকে লকডাউনের সময়সীমাও শেষ হয়ে আসছে। লকডাউন বাড়ানো হবে কিনা এই নিয়ে আলোচনা শুরু করেছে সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+