বেজিং-দিল্লি একজোট হলে শুনতে বাধ্য হবে গোটা বিশ্ব, দাবি চিনের সংবাদ মাধ্যমের
উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। কখনও মুখোমুখি হবেন মোদী-জিনপিং, সেিদকে তাকিেয় গোটা বিশ্ব। ভারতে যেমন এই নিয়ে প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে চিনেও এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। কখনও মুখোমুখি হবেন নরেন্দ্র মোদী ও শি জিনপিং, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। ভারতে যেমন এই নিয়ে প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে চিনেও এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ভারত-চিনের সম্পর্ক এই বৈঠকে অন্যমাত্রা পাবে বলে চিনের একাধিক সংবাদ মাধ্যমে প্রচার শুরু হয়েছে। একাধিক সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে বেজিং-দিল্লি একজোট হয়ে কোনও কিছু বললে সেটা শুবে গোটা বিশ্ব।

মোদীর সঙ্গে জিনপিংয়ের তৃতীয় বৈঠক
চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের ভারত সফরের দিকে তাকিয়ে রয়েছে এখন গোটা বিশ্ব। মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর এই নিয়ে তৃতীয়বার জিনপিংয়ের সঙ্গে বৈঠক হতে চলেছে। এর আগে বিশকেকে এসসিও সামিটে বৈঠক করেছিলেন তাঁরা। তারপরে জি-২০ সামিটেও বৈঠক করেছিলেন মোদী ও জিনপিং। তার কয়েকমাসের মধ্যেই চিনের প্রেসিডেন্টের এই ভারত সফর। এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। তাই এই নিয়ে এখন জল্পনা চরমে উঠেছে রাজনৈতিক মহলে।

জিনপিংয়ের আপ্যায়নে বিশেষ আয়োজন
চিনের প্রেসিডেন্টের সফর ঘিরে এখন সাজোসাজো রব তামিলনাড়ু জুড়ে। জিনপিংয়ের আপ্যায়নে কোনও ত্রুিট রাখতে চান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নৌসেনা থেকে উপকূল রক্ষী বাহিনী, পুলিস, এসপিজি সবরকম নিরাপত্তা বহাল করা হয়েছে। ভারতের এই এলাহি আয়োজন নজর এড়ায়নি চিনা সংবাদ মাধ্যমগুিলর। একের পর এক প্রতিবেদনে তাঁরা ভারত-চিন সম্পর্কের অগ্রগতি এবং উন্নয়ন নিয়েই লিখে চলেছে।

দিল্লি-বেজিং একজোট হলে তৈরি হবে নতুন শক্তি
আমেরিকার সঙ্গে বাণিজ্যিক বিবাদের পর চরম সংকট জনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে চিন। ভারতের অর্থনীতির অবস্থাও ভাল নয়। এই পরিস্থিতিতে ভারতের মতো বিশাল বাজারে যদি চিন পসার জমাতে পারে তাহলে দুই দেশের অর্থনীতি নতুন দিশা পাবে। ভারতে বিনিয়োগ বাড়বে। অন্যদিতে চিনও ব্যবসার জায়গা পাবে। সেকারণেই এই দুই দেশের সম্পর্কের মজবুত হওয়ার দিকে বেশি জোর দিচ্ছে চিন।
আর সেই সুসম্পর্কের বাস্তবায়িত হলে আমেরিকাকে টক্কর দেওয়ার মতো শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হবে দুই দেশ।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications